Sunday, May 31, 2026
30 C
Dhaka

সহজে সুখী হওয়ার ৫টি উপায়

‘বিজ্ঞানে এটা প্রমাণ হয়েছে যে সুখী হতে হলে সচেতন প্রচেষ্টার প্রয়োজন,’ বলেছেন যুক্তরাষ্ট্রে ইয়েল বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান এবং কগনিটিভ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক লরি স্যান্টোস। তিনি বলেছেন, ‘এটা খুব একটা সহজ কাজ নয়, এজন্যে সময় লাগবে।’ তবে তিনি হয়তো জানেন যে সুখী হতে হলে কি করতে হবে? কারণ তিনি পড়ান ‘মনোবিজ্ঞান ও সুন্দর জীবন’ বিষয়ে। খবর-বিবিসি

ইয়েল বিশ্ববিদ্যালয়ের ৩১৬ বছরের ইতিহাসে তার ক্লাস শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।নছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২,০০। এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রেকর্ড। ইতিবাচক মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে এই কোর্সটি পরিচালনা করেন অধ্যাপক স্যান্টোস। এটা মনোবিজ্ঞানেরই একটি শাখা যেখানে সুখ এবং আচরণগত পরিবর্তনের বিষয়ে পড়ানো হয়।

তিন্তু এসব তত্ত্ব আমরা কিভাবে আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো? ‘সুখী হওয়া বিষয়টি এমন নয় যে এটা আপনা আপনি হয়ে যায়। সুখী হওয়ার জন্যে আপনাকে এটা চর্চ্চা করতে হবে,’ বলেন অধ্যাপক স্যান্টোস, ‘এটা অনেকটা ভালো সঙ্গীত শিল্পী বা ক্রীড়াবিদ হয়ে উঠার মতোই, সাফল্যের জন্যে তাদেরকে যেমন চর্চ্চা করতে হয় সুখী হওয়ার ব্যাাপরেও আপনাকে সেটা করতে হবে।’

কিভাবে সুখী হতে হবে তার কিছু কলাকৌশল তিনি শিক্ষার্থীদের শেখান সপ্তাহে দুদিন। আপনি সুখী হতে চান কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো আর ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না? এখান তার দেওয়া পাঁচটি টিপস তুলে ধরা হলো। চর্চ্চা করার চেষ্টা করে দেখতে পারেন।

১. কৃতজ্ঞতার একটি তালিকা তৈরি করুন

অধ্যাপক স্যান্টোস তার শিক্ষার্থীদের বলেন, প্রত্যেক রাতে তারা যাদের কাছে বা যেসব জিনিসের কাছে কৃতজ্ঞ তার একটি তালিকা তৈরি করতে। ‘এটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমরা দেখেছি যেসব শিক্ষার্থীরা নিয়মিতভাবে এটা চর্চ্চা করেন তাদের সুখী মনে হয়,’ বলেন অধ্যাপক স্যান্টোস।

২. আরো বেশি করে ও নিশ্চিন্তে ঘুমাতে চেষ্টা করুন

এই কাজটা করা সবচেয়ে সহজ বলে মনে হয় কিন্তু আসলে এই কাজটা করা খুব কঠিন, বলেন তিনি। এখানে চ্যালেঞ্জ হচ্ছে, প্রতি রাতে আট ঘন্টা করে ঘুমানো। এবং এই কাজটা করতে হবে এক সপ্তাহ ধরে। অধ্যাপক স্যান্টোস বলেন, ‘আমরা সবাই জানি যে বেশি ঘুমাতে পারলে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারলে বিষণ্নতায় ভোগার সম্ভাবনা কম থাকে। এর ফলে ইতিবাচক মনোভাবও তৈরি হয়।’

৩. ধ্যান করুন

আপনার কাজ হবে প্রত্যেকদিন ১০ মিনিট করে মেডিটেট বা ধ্যান করা। অধ্যাপক স্যান্টোস বলেন, তিনি যখন ছাত্রী ছিলেন তখন তিনি নিয়মিত ধ্যান করতেন এবং দেখেছেন সেটা করলে মন ভালো থাকে। এখন তিনি একজন অধ্যাপক, এখন তিনি তার শিক্ষার্থীদের শেখাচ্ছেন কিভাবে ধ্যান করতে হয়। তিনি বলেন, এধরনের কাজে পূর্ন মনোযোগ দিতে হয় যা মানুষকে সুখী হতে সাহায্য করতে পারে।

৪. পরিবার ও বন্ধুদের সাথে আরো সময় কাটান

অধ্যাপক স্যান্টোস বলেছেন, গবেষণায় পরিষ্কার একটি বিষয় দেখা গেছে- পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটালে আপনি সুখী হবেন।আপনার যদি ভালো বন্ধুত্ব থাকে এবং সামাজিক যোগাযোগ থাকে এবং তাদের মধ্যে সরাসরি যোগাযোগ হয় তখন তারা উল্লেখযোগ্য রকমের ভালো বোধ করেন। এজন্যে যে খুব বেশি কিছু করতে হবে তা নয়, স্যান্টোস বলেন, “শুধু এটা নিশ্চিত করুন যে আপনি এই সময়ে বেঁচে আছে, মনে করুন যে আপনারা একসাথে বর্তমান সময় কাটাচ্ছেন এবং আপনি কিভাবে আপনার সময় কাটাচ্ছেন সেবিষয়ে একটু সচেতন থাকুন।”

তিনি বলেন, আপনার সুখী হওয়ার জন্যে সময় সম্পর্কে আপনার ধারণা খুবই গুরুত্বপূর্ণ। ‘আমাদের কতো অর্থ আছে সেটা দিয়ে আমরা প্রায়শই আমাদের সম্পদের হিসাব করি। কিন্তু গবেষণায় দেখা গেছে, সম্পদ হচ্ছে আসলে আমাদের হাতে কতো সময় আছে সেটার সাথে সম্পর্কিত,’ বলেন তিনি।

৫. সোশাল মিডিয়ায় যোগাযোগের পরিবর্তে বাস্তবে এই যোগাযোগ বৃদ্ধি করুন

অধ্যাপক স্যান্টোস মনে করেন, সোশাল মিডিয়া থেকে সুখের বিষয়ে মিথ্যা যেসব ধারণা পাওয়া যায় সেসবে ভেসে যাওয়া উচিত নয়। ‘সবশেষ গবেষণায় দেখা গেছে, যারা ইন্সটাগ্রামের মতো সামাজিক নেটওয়ার্কের মাধ্যম ব্যবহার করেন তারা, যারা এটা খুব বেশি ব্যবহার করেন না তাদের চাইতে কম সুখী,’ বলেন তিনি।

তো, এখন তো সব জানা হয়ে গেলো। আপনি যদি সত্যিই জীবনে সুখী হতে চান, তাহলে কৃতজ্ঞ হতে শুরু করুন, পরিবারের সাথে আরো বেশি সময় কাটান, বন্ধুদের সাথে মেলামেশা করুন, দিনের একটা সময়ে কিছুক্ষণের জন্যে নিজেকে সবকিছু থেকে সরিয়ে ধ্যানে মগ্ন হউন, সোশাল মিডিয়া থেকে দূরে সরে এসে আরো একট বেশি ঘুমাতে চেষ্টা করুন। ইয়েলের শিক্ষার্থীদের জন্যে যদি এটা কাজ করে, তাহলে এসব পরামর্শ আপনার ক্ষেত্রেও নিশ্চয় কাজ করবে।

spot_img

আরও পড়ুন

সিন্ডিকেটের অভিযোগে ক্ষোভ ছোট চামড়া ব্যবসায়ীদের

কুমিল্লার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার রাতে কোরবানির পশুর চামড়া...

এক মাঠে ১১৭ খাসি, ৮২ গরু কোরবানি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো পঞ্চায়েত প্রথা...

পরিচ্ছন্ন নগরী গড়তে মাঠে ছিল ১ হাজার ২৭০ কর্মী

পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ...

লালপুরে আহতের এক দিন পর হাসপাতালে মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক দিন...

মোটরসাইকেল দুর্ঘটনাতেই ঝরল ১১ প্রাণ

পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক...

পরিবারের সঙ্গে খাওয়ার টেবিলে বসেই ঘটে বিপত্তি

পবিত্র ঈদুল আজহার দিন পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার...

ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের তালিকায় মৌলভীবাজার

সবুজ চা বাগান, টিলা-পাহাড়, জলপ্রপাত, হাওর ও বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর...

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...
spot_img

আরও পড়ুন

সিন্ডিকেটের অভিযোগে ক্ষোভ ছোট চামড়া ব্যবসায়ীদের

কুমিল্লার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার রাতে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মধ্যরাত পেরিয়েও আড়ৎদার না আসায় অনেকে বাধ্য...

এক মাঠে ১১৭ খাসি, ৮২ গরু কোরবানি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো পঞ্চায়েত প্রথা অনুসরণ করে এবারও এক মাঠে কোরবানি করা হয়েছে ৮২টি গরু ও ১১৭টি খাসি। ঈদুল আজহার...

পরিচ্ছন্ন নগরী গড়তে মাঠে ছিল ১ হাজার ২৭০ কর্মী

পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী মহানগরী পরিচ্ছন্ন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন...

লালপুরে আহতের এক দিন পর হাসপাতালে মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৩১) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকায় কর্মস্থল...
spot_img