Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ। বিশেষ করে নামাজে তাদের একাগ্রতা ও মনোযোগ আজও মুসলিমদের জন্য শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

ইসলামি বর্ণনায় এসেছে, সাহাবিদের ইমান ছিল অত্যন্ত দৃঢ় ও পরিপূর্ণ। তারা অধিকাংশ সময় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সাহাবিদের সম্পর্কে বলেন, “আপনি তাদের দেখবেন কখনো রুকুতে, কখনো সিজদায়, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি সন্ধানে রত।” (সুরা ফাতহ: ২৯)

নামাজের প্রতি সাহাবিদের গুরুত্বের বহু ঘটনা ইসলামের ইতিহাসে সংরক্ষিত রয়েছে। একবার সাহাবি আবু তালহা আনসারি (রা.) নিজের বাগানে নামাজ আদায় করছিলেন। এ সময় একটি পাখির চলাফেরা দেখে কিছুক্ষণের জন্য তার মনোযোগ সেদিকে চলে যায়। পরে তিনি বুঝতে পারেন, নামাজে তার একাগ্রতা ব্যাহত হয়েছে। এর পরপরই তিনি সেই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দেন। (মুয়াত্তা ইমাম মালিক: ২১৪)

আরেকটি ঘটনায় দেখা যায়, ‘জাতুর রিকা’ যুদ্ধের সময় এক আনসারি সাহাবি পাহারারত অবস্থায় নামাজ পড়ছিলেন। এ সময় এক মুশরিক তাকে লক্ষ্য করে পরপর তিনটি তীর নিক্ষেপ করে। শরীর রক্তাক্ত হলেও তিনি নামাজ ভাঙেননি। সুরা তেলাওয়াত শেষ করে রুকু-সিজদা সম্পন্ন করার পর সঙ্গীকে জাগিয়ে বিষয়টি জানান। পরে তিনি বলেন, “আমি এমন একটি সুরা তেলাওয়াত করছিলাম, যা শেষ না করে নামাজ শেষ করতে চাইনি।” (সুনানে আবু দাউদ: ১৯৮)

রাসুলুল্লাহর (সা.) খাদেম আনাস ইবনে মালিক (রা.)-এর নামাজও ছিল অত্যন্ত দীর্ঘ ও মনোযোগপূর্ণ। রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করতেন তিনি। পরিবারের সদস্যদেরও তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিতেন। ইবাদতের পরিবেশে তার ঘর সারা রাত প্রাণবন্ত থাকত বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে।

অন্যদিকে, সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কোরআন তেলাওয়াত শুনে রাসুলুল্লাহ (সা.) প্রশংসা করেছিলেন। একবার তার তেলাওয়াত শুনে নবীজি (সা.) বলেন, “কেউ যদি কোরআন ঠিক অবতীর্ণ হওয়ার মতো করে পড়তে চায়, তাহলে সে যেন ইবনে উম্মে আবদের মতো তেলাওয়াত করে।” (সহিহ ইবনে খুজায়মা: ২/১৮৬)

ইসলামি চিন্তাবিদরা মনে করেন, বর্তমান সময়ে নামাজে অমনোযোগিতা মুসলমানদের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে ইখলাস ও খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায়ের চেষ্টা করা উচিত।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “সফলকাম ওই সব মুমিন, যারা তাদের নামাজে খুশু-খুজু অবলম্বন করে।” (সুরা মুমিনুন: ১-২)

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img