Friday, October 9, 2026
26.6 C
Dhaka

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হলে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থা তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। সময়মতো চিকিৎসা না পেলে মস্তিষ্ক, হৃদ্‌যন্ত্র ও কিডনির মারাত্মক ক্ষতির পাশাপাশি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।

সাধারণত শরীরের মূল তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে এবং শরীর নিজে থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাকে হিট স্ট্রোক হিসেবে বিবেচনা করা হয়। প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে দেহকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত তাপ ও আর্দ্রতার কারণে এই প্রক্রিয়া ব্যাহত হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

হিট স্ট্রোকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া, ত্বক লালচে, শুষ্ক ও অতিরিক্ত গরম হয়ে যাওয়া, অতিরিক্ত পিপাসা, দুর্বলতা, মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা বমি, দ্রুত শ্বাস-প্রশ্বাস ও হৃদ্‌স্পন্দন, আচরণগত পরিবর্তন, বিভ্রান্তি, প্রলাপ, অজ্ঞান হয়ে যাওয়া এবং পেশিতে তীব্র ব্যথা বা খিঁচুনি।

বিশেষজ্ঞদের মতে, শিশু ও বয়স্ক ব্যক্তিরা হিট স্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া যেসব মানুষ দীর্ঘ সময় রোদে কাজ করেন, যেমন দিনমজুর, কৃষক, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও ট্রাফিক পুলিশ, তাদের ঝুঁকিও তুলনামূলক বেশি।

হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যারা মূত্রবর্ধক, অ্যাসপিরিন, অ্যান্টিহিস্টামিন বা বিটা-ব্লকার জাতীয় ওষুধ সেবন করেন এবং অতিরিক্ত ওজনের মানুষও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ছায়াযুক্ত বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে নিয়ে যেতে হবে। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফ্যানের বাতাসে ঠান্ডা করার চেষ্টা করতে হবে। মাথা ও ঘাড়ে বরফ বা ঠান্ডা পানির প্যাক ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে গিলতে পারলে অল্প অল্প করে বিশুদ্ধ পানি বা খাবার স্যালাইন পান করানো উচিত। তবে অজ্ঞান হয়ে গেলে, খিঁচুনি দেখা দিলে বা তীব্র বিভ্রান্তি তৈরি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

হিট স্ট্রোক প্রতিরোধে বিশেষজ্ঞরা অপ্রয়োজনীয়ভাবে তীব্র রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পর্যাপ্ত পানি, ডাবের পানি, লেবুর শরবত বা খাবার স্যালাইন পান করা, হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরা এবং বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শরীরকে পানিশূন্য করে এমন চা ও কফির মতো পানীয় সীমিত রাখতেও বলা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img