Thursday, July 9, 2026
28.7 C
Dhaka

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও বন্যার পানি প্রবেশ করেছে। সড়ক তলিয়ে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

বুধবার (৮ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় দ্রুত পানি বাড়তে শুরু করলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বন্যার পানি বিভিন্ন সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং অসংখ্য বসতবাড়িতে ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাসমতের দোকান এলাকায় পানি আরও বৃদ্ধি পাওয়ায় যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান ব্রিজ এলাকাতেও পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি আরও বাড়লে ওই সড়কেও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার সকালে রোদ দেখা গেলেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে পানি বাড়তে থাকে। অতীতের তুলনায় এবার অনেক এলাকায় অস্বাভাবিকভাবে পানি জমেছে এবং সড়ক প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী-লালুটিয়া সড়কের ওপর প্রায় তিন ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এতে ওই সড়কেও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় সাতকানিয়া উপজেলা প্রশাসন ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও বন্যাকবলিত এলাকার মানুষের জন্য জরুরি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার এবং গুজবে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোথাও কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে যেকোনো তথ্য বা সহায়তার জন্য কন্ট্রোল রুম কিংবা প্রকাশিত জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...
spot_img

আরও পড়ুন

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন অধ্যায়, যার মাধ্যমে উত্তর আফ্রিকাজুড়ে ইসলামের বিস্তারের পথ উন্মুক্ত হয়। আরব উপদ্বীপে ইসলামের ভিত্তি সুদৃঢ়...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে। তবে শত শত বছর আগে...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চল সম্পর্কিত স্যাটেলাইটভিত্তিক তথ্য...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে যে, ঘুম থেকে...
spot_img