Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা। আর তার সঙ্গে যদি যোগ হয় শাহী ঘরানার মসলার সুবাস, তাহলে খাবারের স্বাদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ঘরে থাকা সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার করেই তৈরি করা যায় সুস্বাদু শাহী বিফ কাবাব। একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করলে কয়েক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াও সম্ভব।

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস— ১ কেজি

ছোলার ডাল— ২০০ গ্রাম

পেঁয়াজ বেরেস্তা— ১ কাপ

আদা বাটা— ১ টেবিল চামচ

রসুন বাটা— ১ টেবিল চামচ

তেজপাতা— ১টি

সবুজ এলাচ— ৪ থেকে ৫টি

কালো বড় এলাচ— ১টি

শাহী জিরা— ১ চা চামচ

দারুচিনি— ২ টুকরা

ধনেপাতা কুচি— ২ টেবিল চামচ

পুদিনাপাতা কুচি— ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি— ১ টেবিল চামচ

ডিম— ২টি

ঘি— ১ টেবিল চামচ

তেল— ভাজার জন্য

লবণ— স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ধুয়ে মাংসের সঙ্গে একটি পাত্রে নিন। এরপর তেজপাতা, এলাচ, শাহী জিরা, দারুচিনি, আদা বাটা, রসুন বাটা, লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন।

মাংস ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি ব্লেন্ড করে মসৃণ করে নিন।

ব্লেন্ড করা মিশ্রণের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ কুচি এবং ডিম দিয়ে ভালোভাবে মেখে নিন।

হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে পছন্দমতো আকারে কাবাব তৈরি করুন। এরপর কড়াইতে তেল গরম করে অল্প আঁচে কাবাবগুলো ধীরে ধীরে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন।

তেল ঝরিয়ে গরম গরম শাহী বিফ কাবাব পরিবেশন করুন। চাইলে পুদিনার চাটনি, টমেটো সস বা সালাদের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

সূত্র: এইচএন

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img