Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

এক মাঠে ১১৭ খাসি, ৮২ গরু কোরবানি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো পঞ্চায়েত প্রথা অনুসরণ করে এবারও এক মাঠে কোরবানি করা হয়েছে ৮২টি গরু ও ১১৭টি খাসি। ঈদুল আজহার দিন স্থানীয়দের মিলনমেলায় পরিণত হয় বৈলাজান কোরবানির মাঠ। সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর সমান বণ্টনের এই আয়োজন দেখতে ভিড় করেন আশপাশের অনেক মানুষও।

ঈদের দিন সকাল থেকেই উপজেলার বৈলাজান মধ্যপাড়া গ্রামে শুরু হয় কোরবানির প্রস্তুতি। চারদিকে সবুজে ঘেরা বিশাল মাঠে একে একে আনা হয় কোরবানির পশু। কারও হাতে গরু, কারও হাতে খাসি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ ও বৈলাজান যদু সরকার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শুরু হয় পশু মাঠে আনার কাজ। সকাল ১০টা থেকে শুরু হয় কোরবানির পশু জবাই। এরপর সন্ধ্যা পর্যন্ত চলে মাংস কাটা ও বণ্টনের কার্যক্রম।

এ আয়োজনের বিশেষ দিক হলো পঞ্চায়েতভিত্তিক মাংস বণ্টন ব্যবস্থা। প্রতিটি পশু কোরবানি শেষে মাংসের তিন ভাগের এক ভাগ একত্রে জমা করা হয়। পরে স্বেচ্ছাসেবীরা সেগুলো সমানভাবে ভাগ করে সমাজের ১ হাজার ৭৬০টি খানায় পৌঁছে দেন।

পঞ্চায়েতের দায়িত্বশীলরা জানান, প্রতি ভাগে গড়ে ২ কেজি ৪০০ গ্রাম গরুর মাংস এবং ২২৫ গ্রাম খাসির মাংস দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমে গ্রামের তরুণ ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।

স্থানীয়রা বলছেন, এই কোরবানির মাঠ শুধু পশু জবাইয়ের স্থান নয়, এটি সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্পর্কেরও একটি বড় কেন্দ্র। কোরবানির দিন গ্রামের প্রায় সবার সঙ্গে সবার দেখা হয়। মাঠের একপাশে বসে চুড়ি, ফিতা, খেলনা ও বিভিন্ন মনোহারি সামগ্রীর দোকান। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও থাকে উৎসবের আমেজ।

কোরবানি মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবলু বলেন, প্রায় ২০০ বছর ধরে বৈলাজান মাঠে এভাবেই কোরবানি হয়ে আসছে। এ আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করে। এবার ১১৭টি খাসি ও ৮২টি গরু কোরবানি হয়েছে এবং প্রতিটি খানায় সমানভাবে মাংস পৌঁছে দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img