Wednesday, September 16, 2026
30 C
Dhaka

পরিচ্ছন্ন নগরী গড়তে মাঠে ছিল ১ হাজার ২৭০ কর্মী

পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী মহানগরী পরিচ্ছন্ন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে সিটি করপোরেশন।

ঈদের দিন সকাল থেকেই মহানগরজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাসিক। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে নগরী পরিষ্কার করার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি নগরীর ৯ নম্বর ওয়ার্ড ছাড়াও বুলনপুর এসটিএস, রুয়েটসংলগ্ন এসটিএস এবং রাবি এসটিএস এলাকায় চলমান কার্যক্রম ঘুরে দেখেন।

রাসিকের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্রতিটি ওয়ার্ড থেকে দ্রুত বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হয়।

নগরীকে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। পুরো কার্যক্রমে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন।

দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যেই নগরীর পাড়া-মহল্লা থেকে অধিকাংশ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়। পরে বিকেল ৪টা থেকে এসটিএসগুলো থেকে বর্জ্য ভাগাড়ে স্থানান্তরের কাজ শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলার কথা ছিল।

এ অর্জনের জন্য নগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই নগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে প্রথমবারের মতো নগরীর প্রায় ৮২ হাজার মুসলিম পরিবারের মধ্যে কোরবানির মাংস সংরক্ষণের জন্য পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। গরু বা মহিষ কোরবানিদাতাদের বড় ব্যাগ ও ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের ছোট ব্যাগ ও জীবাণুনাশক সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাসিক। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img