Friday, May 29, 2026
29 C
Dhaka

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা রাখা নিয়ে দুশ্চিন্তা থাকে। ওষুধের সময়, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন কাজকর্ম কীভাবে সামলাবেন—এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। চিকিৎসকদের মতে, সঠিক পরিকল্পনা ও সতর্কতা মেনে চললে অনেক হৃদ্‌রোগীই সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরাপদে রোজা রাখতে পারেন।

তবে যাঁদের সাম্প্রতিক সময়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে, হার্টে স্টেন্ট বসানো বা বাইপাস সার্জারি করা হয়েছে, কিংবা গুরুতর হার্ট ফেইলিউর রয়েছে—তাঁদের ক্ষেত্রে রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে রমজানের আগে কয়েক দিন পরীক্ষামূলকভাবে অল্প সময় রোজা রেখে শরীরের প্রতিক্রিয়া দেখার পরামর্শ দেন চিকিৎসকেরা।

রোজায় সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো সঠিক খাদ্যাভ্যাস। সাহ্‌রিতে এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যা ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। লাল চালের ভাত, আটা বা লাল আটার রুটি, শাকসবজি, ফল এবং ডাল, ডিম বা কম চর্বিযুক্ত মাছ এ ক্ষেত্রে উপকারী।

ইফতারে খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা স্বাস্থ্যসম্মত। মূল খাবারে শাকসবজি, ফল এবং লো-ফ্যাট প্রোটিন রাখা ভালো। ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চললে হৃদ্‌যন্ত্রের ওপর চাপ কম পড়ে।

পানিশূন্যতা এড়াতে ইফতার ও সাহ্‌রির মাঝখানে পর্যাপ্ত পানি পান করা জরুরি। চা, কফি কিংবা চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে সাধারণ পানি বেশি উপকারী। অতিরিক্ত লবণযুক্ত খাবার কম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

রোজার সময় নিয়মিত ওষুধের সময় পরিবর্তন করতে হলে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে হার্ট ফেইলিউর, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধের ক্ষেত্রে সময় এদিক-সেদিক হলে ঝুঁকি বাড়তে পারে।

পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ঘোরা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হালকা হাঁটা ও স্ট্রেচিং হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী হলেও ভারী ব্যায়াম এড়িয়ে চলা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...
spot_img

আরও পড়ুন

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো জোয়ারের পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে ভেঙে গেছে। এতে...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে। তিনি...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...
spot_img