Sunday, May 24, 2026
30 C
Dhaka

বিশ্বকাপে খেলার ঘোষণা দিলেন মেসি!

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন লিওনেল মেসি। কিন্তু এবার যেন নিজেই ইঙ্গিত দিলেন আসন্ন আসরে তার অংশগ্রহণের। অ্যাডিডাসের প্রকাশিত এক বাণিজ্যিক ভিডিওতেই উঠে এসেছে সেই সম্ভাবনার বার্তা।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসদের সঙ্গে কোচ লিওনেল স্কালোনি, সাবেক তারকা আনহেল ডি মারিয়া ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নিচ্ছেন। সবাই একসঙ্গে আড্ডায় বলেন, ‘আমি চার নম্বর চাই’, অর্থাৎ চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য। ভিডিওর শেষ মুহূর্তে মেসি সামনে এসে হাতে কার্ড তুলে বলেন, ‘আমিও চাই।’ এই দৃশ্যকে কেন্দ্র করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির এই কথাই আসন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর থেকেই সমর্থক ও বিশ্লেষকদের মনে প্রশ্ন ছিল— মেসি কি আবারও বিশ্বকাপে খেলবেন? আগেও তিনি বলেছিলেন, ‘আমি যদি ফিট থাকি, তাহলে ২০২৬ সালের বিশ্বকাপে খেলব।’ ফলে তার সর্বশেষ মন্তব্য ও ভিডিও অংশগ্রহণ মিলিয়ে এখন অনেকে মনে করছেন, মেসি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপ জেতা একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় সাফল্য। আমি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রায় সবকিছু জিতেছি। ২০২২ সালের বিশ্বকাপ আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত। ২০২৬ সালের বিশ্বকাপ হতে পারে আরও বিশেষ কিছু।”

এদিকে, চলতি মাসের ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে বছরের শেষ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্পেনে ক্যাম্প করে দলটি ওই ম্যাচে অংশ নেবে। ঘোষিত স্কোয়াডে মেসিও আছেন। যদিও তিনি খেলবেন কি না তা এখনো অনিশ্চিত, কারণ বর্তমানে তিনি ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের প্লে-অফে ব্যস্ত।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img