Thursday, September 17, 2026
26 C
Dhaka

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি আশার আলো দেখাচ্ছে। গবেষকদের দাবি, বিশেষ ধরনের স্ক্যান পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই রোগটি দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হতে পারে।

এন্ডোমেট্রিওসিস এমন একটি অবস্থা, যেখানে জরায়ুর আস্তরণের মতো কোষ শরীরের অন্য অংশে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে তীব্র পেটব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ, চরম ক্লান্তি, বন্ধ্যাত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তবে রোগটির উপসর্গ অন্য অনেক সমস্যার সঙ্গে মিল থাকায় এটি শনাক্ত করতে গড়ে প্রায় নয় বছর পর্যন্ত সময় লাগে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা সিটি স্ক্যানের সঙ্গে ‘মলিকিউলার ট্রেসার’ ব্যবহার করে নতুন একটি পদ্ধতি পরীক্ষা করেছেন। এই ট্রেসার শরীরের সেইসব অংশে গিয়ে যুক্ত হয়, যেখানে নতুন রক্তনালী তৈরি হচ্ছে। চিকিৎসকদের মতে, এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক বিস্তারের অন্যতম লক্ষণ এটি।

গবেষণার প্রধান গবেষক ড. তাতিয়ানা গিবনস বলেন, প্রচলিত স্ক্যানে সাধারণত রোগটির জটিল পর্যায়ের পরিবর্তন ধরা পড়ে। ফলে অনেক নারী দীর্ঘদিন তীব্র উপসর্গে ভুগলেও তাদের জানানো হয় সবকিছু স্বাভাবিক রয়েছে। দ্রুত রোগ শনাক্ত করা গেলে রোগীরা চিকিৎসা ও জীবন পরিকল্পনায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

গবেষণায় অংশ নেওয়া ১৯ জন নারীর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে নতুন প্রযুক্তিটি সফলভাবে রোগের উপস্থিতি বা অনুপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে নিশ্চিত হওয়া ১৭টি ঘটনার মধ্যে ১৪টিই এই পদ্ধতিতে সঠিকভাবে ধরা পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ‘সুপারফিসিয়াল পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস’ শনাক্তে প্রযুক্তিটি বড় ভূমিকা রাখতে পারে। এটি রোগটির সবচেয়ে সাধারণ ধরন হলেও বর্তমানে সবচেয়ে কঠিনভাবে শনাক্তযোগ্য পর্যায়গুলোর একটি।

এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষক ড. লুসি হুইটেকার বলেন, দেহে যন্ত্র প্রবেশ না করিয়ে রোগ শনাক্তের নির্ভরযোগ্য পদ্ধতি এখন সময়ের দাবি। প্রাথমিক ফলাফলগুলো আশাব্যঞ্জক এবং বড় পরিসরে গবেষণা হলে এটি চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।

বর্তমানে এন্ডোমেট্রিওসিস নিশ্চিত করতে ল্যাপারোস্কোপি অস্ত্রোপচার করতে হয়, যেখানে পেটে ছোট ছিদ্র করে ক্যামেরা প্রবেশ করানো হয়। নতুন প্রযুক্তি কার্যকর প্রমাণিত হলে এই দীর্ঘ ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার ওপর নির্ভরতা অনেক কমে যেতে পারে বলে আশা করছেন গবেষকরা।

সূত্র: বিবিসি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img