Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা বিধি লঙ্ঘনের কারণে ইসলামে ‘দম’ দেওয়ার বিধান রয়েছে। দম বলতে বোঝানো হয় কোরবানির উপযুক্ত একটি পশু জবাই করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া।

ইসলামি বিধান অনুযায়ী, একটি ছাগল, ভেড়া, দুম্বা অথবা গরু, মহিষ কিংবা উটের এক-সপ্তমাংশ দম হিসেবে কোরবানি করা যায়। এ দম হারামের সীমানার মধ্যেই আদায় করতে হয় এবং এর গোশত সম্পূর্ণ দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়। দম প্রদানকারী নিজে সেই গোশত খেতে পারেন না।

ইসলামি বিশেষজ্ঞরা জানিয়েছেন, হজ ও ওমরাহর সময় বিভিন্ন ধরনের ভুলের কারণে দম ওয়াজিব হয়। এর মধ্যে অন্যতম হলো মিকাত পার হওয়ার আগে ইহরাম না বাঁধা। নির্ধারিত সীমা অতিক্রমের পর ইহরাম বাঁধতে হলে মিকাতের বাইরে ফিরে যেতে হয়, অন্যথায় দম দিতে হয়।

ইহরাম অবস্থায় শরীর বা কাপড়ে অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করলেও দম ওয়াজিব হয়। একইভাবে নারীদের হাতে মেহেদি লাগানো বা পুরুষদের পুরো দাড়ি কিংবা হাতের তালুতে মেহেদি ব্যবহারের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য।

এ ছাড়া ইহরাম অবস্থায় সেলাই করা পোশাক দীর্ঘ সময় পরিধান করা, মাথা বা মুখ ঢেকে রাখা, পায়ের হাড় ঢেকে যায় এমন জুতো বা মোজা পরা, চুল বা পশম কাটা কিংবা উপড়ে ফেলার ক্ষেত্রেও দম দিতে হতে পারে।

ইসলামি বিধান অনুযায়ী, কিছু বিশেষ কাজ হজ নষ্ট হওয়ার কারণও হতে পারে। যেমন, আরাফার অবস্থানের আগে সহবাস করলে হজ বাতিল হয়ে যায় এবং দম আদায় করার পাশাপাশি পরবর্তী বছর আবার হজ আদায় করতে হয়।

তাওয়াফ, মুজদালিফা অবস্থান, কঙ্কর নিক্ষেপ এবং বিদায়ী তাওয়াফ সংক্রান্ত কিছু ভুলের কারণেও দম ওয়াজিব হয় বলে জানিয়েছেন আলেমরা।

এ ছাড়া কিছু ভুলের ক্ষেত্রে পূর্ণ দম নয়, বরং সদকা দেওয়ার বিধান রয়েছে। সদকা বলতে ফিতরার সমপরিমাণ অর্থ বা খাদ্য দরিদ্রদের মধ্যে দান করাকে বোঝানো হয়েছে।

ছোটখাটো সুগন্ধি ব্যবহার, স্বল্প সময়ের জন্য সেলাই করা পোশাক পরা, অল্প চুল কাটা বা কিছু নখ কাটার মতো ক্ষেত্রে সদকা ওয়াজিব হতে পারে।

ইসলামি চিন্তাবিদদের মতে, হজ ও ওমরাহর বিধানগুলো যথাযথভাবে পালন করা এবং ভুল হলে দ্রুত কাফফারা আদায় করা একজন মুসল্লির দায়িত্ব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img