Tuesday, July 21, 2026
25.4 C
Dhaka
No menu items!

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নেওয়ার পর আবারও অনুশীলনে ফিরেছেন ফুটবলাররা। তবে প্রতিপক্ষের পাশাপাশি এবার তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।

যুক্তরাষ্ট্রের তীব্র গরমে অনুশীলন ও ম্যাচ প্রস্তুতি সহজ রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে আর্জেন্টিনা দল। কানসাসে অনুষ্ঠিত বৃহস্পতিবারের অনুশীলনে ফুটবলারদের গায়ে দেখা গেছে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

জানা গেছে, প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অনুশীলন চালিয়ে যেতে গিয়ে বাড়তি শারীরিক চাপ অনুভব করছিলেন খেলোয়াড়রা। সেই পরিস্থিতি মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর এই পোশাক ব্যবহার করা হয়।

এই বিশেষ ভেস্ট মূলত আগে থেকেই শীতল করে প্রস্তুত করা হয়। ভেস্টের ভেতরে একাধিক ছোট পকেট থাকে, যেখানে বিশেষ ধরনের ঠাণ্ডা জেল সংযুক্ত থাকে। শরীরের কাছাকাছি অবস্থানের কারণে এটি তাপমাত্রা কম রাখতে সহায়তা করে এবং দীর্ঘ সময় অনুশীলনের মধ্যেও স্বস্তি দেয়।

ফুটবলাররা মাঠে নামার আগে নির্দিষ্ট প্রক্রিয়ায় জেলগুলো ঠাণ্ডা করা হয়। এরপর অনুশীলনের সময় সেগুলো ব্যবহার করা হয়। প্রযুক্তিনির্ভর এই পদ্ধতি ইতোমধ্যে উচ্চ পর্যায়ের ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত হয়ে উঠেছে।

তথ্য অনুযায়ী, একটি কুলিং ভেস্টের তাপমাত্রা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা সম্ভব। শুধু ভেস্ট নয়, খেলোয়াড়দের জন্য বিশেষ ধরনের বুটও ব্যবহার করা হচ্ছে, যা অতিরিক্ত তাপের প্রভাব কমাতে সাহায্য করে।

এই প্রযুক্তি অবশ্য আর্জেন্টিনার জন্য একেবারে নতুন নয় কিংবা একমাত্র ব্যবহৃত পদ্ধতিও নয়। এর আগে স্পেনও বিশ্বকাপ প্রস্তুতির সময় একই ধরনের কুলিং প্রযুক্তি ব্যবহার করেছিল। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সৌদি আরবের মতো দেশগুলোর ফুটবলাররাও এ ধরনের ভেস্ট ব্যবহারে অভ্যস্ত।

বিশ্বকাপের দীর্ঘ ও শারীরিকভাবে কঠিন সূচিতে মাঠের প্রস্তুতির পাশাপাশি আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও যে সমান গুরুত্বপূর্ণ, আর্জেন্টিনার এই উদ্যোগ তা আরও একবার সামনে নিয়ে এসেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img