Saturday, June 20, 2026
27 C
Dhaka

ব্যক্তিগত নয়, দলীয় ফুটবলের পরামর্শ অঁরির

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি পর্তুগাল। টুর্নামেন্টে নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। আর এই ফলের পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

৪১ বছর বয়সে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে নতুন রেকর্ড গড়েন রোনালদো। পুরো ৯০ মিনিট খেললেও ম্যাচে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি তিনি। দলের আক্রমণভাগে সক্রিয় থাকলেও ফল নির্ধারণী মুহূর্তে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

পর্তুগালের হতাশাজনক শুরুর পর সমালোচনার কেন্দ্রে চলে আসেন এই তারকা ফরোয়ার্ড। ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে ফরাসি কিংবদন্তি থিয়েরে অঁরি তার খেলার ধরন নিয়ে সরাসরি মন্তব্য করেন।

ফক্স স্পোর্টসের আলোচনায় অঁরি বলেন, পর্তুগিজ অধিনায়ক দলগত প্রয়োজনের তুলনায় ব্যক্তিগতভাবে গোল করার দিকে বেশি মনোযোগী ছিলেন।

তার ভাষায়, ‘সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, দয়া করে মনে রাখুন; দলের গোল করা দরকার, আপনার একার নয়।’

অঁরি ম্যাচের একটি নির্দিষ্ট মুহূর্তের উদাহরণও তুলে ধরেন। তার মতে, দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেইসাও আক্রমণে এগিয়ে যাওয়ার সময় রোনালদোর অবস্থান নেওয়ার ধরন দলের জন্য সহায়ক হয়নি।

তিনি বলেন, সেই মুহূর্তে রোনালদোর উচিত ছিল ব্যাক-পোস্টে গিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখা। কিন্তু গোল করার তাড়নায় তিনি এমন জায়গায় চলে যান, যেখানে ইতোমধ্যে অবস্থান করছিলেন ব্রুনো ফার্নান্দেস। এতে আক্রমণের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়।

অঁরি আরও বলেন, ‘রোনালদো সেই বলটি কেড়ে নিয়ে শট নিলেও তা পোস্টের অনেক বাইরে চলে যায়, যা মাঠে ব্রুনো ফার্নান্দেসকেও দৃশ্যত হতাশ করে তোলে দলের খেলায়।’

ফরাসি কিংবদন্তির মতে, বর্তমানে রোনালদোর খেলার প্রভাব ডি-বক্সের বাইরে সীমিত হয়ে পড়ছে। বিল্ড-আপ প্লেতে তার অংশগ্রহণ আগের মতো কার্যকর নয় বলেও মন্তব্য করেন তিনি। এতে দলের আক্রমণ গড়ে তোলার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন অঁরি।

তবে বিশ্বকাপের শুরুতেই পাওয়া এই ফলকে চূড়ান্ত মূল্যায়নের মানদণ্ড হিসেবে দেখছেন না অনেকে। সামনে থাকা ম্যাচগুলোতেই পর্তুগাল ও রোনালদোর জন্য নিজেদের প্রমাণের সুযোগ থাকছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে সেরা মেসি

বিশ্বকাপের শুরুতেই নিজের উপস্থিতি নতুন করে জানান দিলেন লিওনেল...

পারেদেসকে নিয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন স্কালোনি

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০...

অভিবাসী ইস্যুতে আফ্রিকার সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া

বিশ্বকাপের মাঠে আফ্রিকার দেশগুলোর মধ্যে পারস্পরিক সমর্থনের চিত্র দীর্ঘদিনের...

ম্যাট হেনরির পাঁচ উইকেটে চাপে ইংল্যান্ড

প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে...

মেসিকে সর্বকালের সেরা বললেন লামিনে ইয়ামাল

লিওনেল মেসিকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার আলোচনায়...

ভিএআর পেরিয়ে উল্লাস, দুই গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রযুক্তির এই সময়ে ফুটবলে গোল উদযাপনের মুহূর্তও অনেক সময়...

বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স ঘিরে নতুন বিতর্ক

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগালের অধিনায়ক হিসেবে...
spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত হয় সবার আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবল, কারিগরি দক্ষতা ও...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নেওয়ার...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া স্কটল্যান্ডকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা এবং প্রথম...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্টে অংশ নেওয়া দলটি এবার...
spot_img