Friday, August 28, 2026
28 C
Dhaka

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। তবে মাঠের সাফল্যের মাঝেই তার পরিবারকে ঘিরে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর এক সংবাদ, যা পরে বড় বিতর্কের জন্ম দেয়।

ঘটনার সূত্রপাত আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে। সম্প্রচারের সময় দাবি করা হয়, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উদ্বেগ তৈরি করে ভক্তদের মধ্যে।

পরে বিষয়টি ভুল প্রমাণিত হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এর পরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন অনুষ্ঠানের উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল লুজু টিভির ‘এল শো দেল ভেরানো’ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে হোর্হে মেসির স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়।

লাইভ অনুষ্ঠানে উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।’

এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে। তবে কিছু সময়ের মধ্যেই মেসির পরিবার জানায়, হোর্হে মেসি অসুস্থ থাকলেও তিনি জীবিত আছেন এবং মৃত্যুর খবর সম্পূর্ণ ভুল।

পরিবারের পক্ষ থেকে এমন ভুল তথ্য প্রচারে অসন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে ব্যক্তিগত ও স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে যাচাই ছাড়া তথ্য প্রকাশকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করা হয়।

পরবর্তীতে সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেন্সিয়া পেনা এবং দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি মেসি পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি গভীরভাবে লজ্জিত যে এই কষ্টের অংশ হয়েছি।’

একই সঙ্গে তিনি দাবি করেন, লাইভ অনুষ্ঠানের সময় তথ্যটি যাচাইকৃত বলে তাকে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের তথ্যের ওপর নির্ভর করেছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের দায় স্বীকার করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

এদিকে চ্যানেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

মেসির পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য ও ব্যক্তিগত বিষয়ে দায়িত্বশীলতা, মানবিকতা এবং তথ্য যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img