Saturday, June 27, 2026
30.8 C
Dhaka

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের শিক্ষার্থীরা তিনটি স্বর্ণপদক জিতে সর্বোচ্চ স্বর্ণপদক অর্জনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের আট সদস্যের দল প্রতিযোগিতায় অংশ নেয়।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই অলিম্পিয়াডে সিঙ্গাপুর, জাপান, চীন ও রাশিয়াসহ মোট ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ একাই তিনটি স্বর্ণপদক অর্জন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ দুটি স্বর্ণপদক পেয়েছে ইন্দোনেশিয়া। অন্য কোনো দেশ একটি করে স্বর্ণপদকের বেশি অর্জন করতে পারেনি।

বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় এবং মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ।

আট সদস্যের বাংলাদেশ দলে আরও ছিলেন নটর ডেম কলেজের মোবতাসিম চৌধুরী, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাইরাহ নাওয়ার আহমেদ।

এই প্রতিযোগিতার পর আন্তর্জাতিক অঙ্গনেও অংশ নেবে বাংলাদেশ। আগামী আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড, যা কাজাখস্তানে অনুষ্ঠিত হবে, সেখানে চার সদস্যের একটি দল দেশের প্রতিনিধিত্ব করবে। দলটির নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে এ ধরনের আয়োজন পরিচালনা করছে। এবারের প্রতিযোগিতার প্ল্যাটিনাম স্পনসর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ারড বাই পার্টনার হিসেবে ছিল রিভ চ্যাট।

এ ছাড়া গোল্ড স্পনসর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩। সিলভার স্পনসর ছিল মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি। ব্রোঞ্জ স্পনসর হিসেবে ছিল বিটনা। নলেজ পার্টনার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। টিভি পার্টনার হিসেবে ছিল দীপ্ত টিভি এবং ম্যাগাজিন পার্টনার ছিল মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডটকম এবং জাদুপিসি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...
spot_img

আরও পড়ুন

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা নতুন নয়। তবে এই প্রতিযোগিতা এখন মানুষের মস্তিষ্কভিত্তিক প্রযুক্তিতেও নতুন মাত্রা পেয়েছে।...

ছয় মাস বয়সের পর শিশুকে মাংস খাওয়ানো যাবে? যা বলছেন শিশুবিশেষজ্ঞ

শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে শুধু মায়ের দুধ তার পুষ্টির চাহিদা পূরণে যথেষ্ট থাকে না। এ সময় থেকে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ...

প্রবাহ, তরঙ্গ ও শব্দ—পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো যেভাবে বদলে দিয়েছে প্রযুক্তির বিশ্ব

প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়ম। নদীর পানির প্রবাহ, গিটারের তারের কম্পন কিংবা আমাদের কানে পৌঁছানো শব্দ—সবকিছুর মধ্যেই রয়েছে পদার্থবিজ্ঞানের...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা। নিয়মিত হাঁটলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে, শরীরের অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ হ্রাস পায় এবং...
spot_img