Friday, June 26, 2026
29.3 C
Dhaka

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন মিলছে সেই স্বাদ। ঢাকার বনানীতে আয়োজন করা হয়েছে পাহাড়ি খাবারের বিশেষ উৎসব, যেখানে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ঐতিহ্যবাহী পাহাড়ি পদ ও মিষ্টান্ন।

‘পাহাড়ি লাইভ ফুড অ্যান্ড ডেজার্ট কার্নিভ্যাল বাই শান্তিগ্রাম’ শীর্ষক এই আয়োজন চলছে বনানীর শান্তিগ্রাম রেস্তোরাঁয়। রাজধানীর বনানীর ১৩/সি সড়কের ই-ব্লকের ৯৬ নম্বর বাড়িতে অবস্থিত রেস্তোরাঁটি ইতোমধ্যে খাবারপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রেস্তোরাঁটিতে প্রবেশের পরই দর্শনার্থীদের চোখে পড়ে খোলা আকাশের নিচে সাজানো মনোরম বসার ব্যবস্থা। চারপাশে গাছপালা, ফুল ও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পুরো জায়গাটিকে আলাদা আবহ তৈরি করেছে। কাঠের গুঁড়ির নকশায় তৈরি টেবিলগুলোও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অভিজ্ঞতা দেয়।

উৎসবে রাখা হয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার। দর্শনার্থীরা ডিম, মুরগি কিংবা সামুদ্রিক উপাদানে তৈরি নানা ধরনের মুংডি স্বাদ নিতে পারবেন। পাশাপাশি রয়েছে থানকুনি পাতা, বাঁশের কঞ্চি, মুরগি বা সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি লাকসু।

খাবারের তালিকায় আরও রয়েছে বিন্নি চালের ভাত এবং পাহাড়ি স্বাদের বিভিন্ন পদ। বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ব্যাম্বু চিকেন। দুইজনের জন্য পরিবেশিত ব্যাম্বু চিকেন মিল উইথ রাইস প্ল্যাটারের সঙ্গে বিনা মূল্যে দুটি লেমোনেডও দেওয়া হচ্ছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের সব খাবার বনানীর এই রেস্তোরাঁতেই প্রস্তুত করা হচ্ছে। পাহাড়ি খাবারের স্বাদ ও সংস্কৃতির সঙ্গে নগরবাসীকে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

খাবারের পাশাপাশি ডেজার্টপ্রেমীদের জন্যও রয়েছে নানা আয়োজন। মেনুতে রাখা হয়েছে ম্যাঙ্গো স্টিকি রাইস, বুটের হালুয়া, প্যাড়া সন্দেশ এবং রাবড়ি জিলাপির মতো জনপ্রিয় মিষ্টান্ন।

এ ছাড়া শান্তিগ্রামের নিয়মিত আয়োজনে থাকা ভর্তা, ভাজি, আচার, চাটনি, মিষ্টান্ন, শরবত ও কফিও পাওয়া যাচ্ছে। ফলে দর্শনার্থীরা একই সঙ্গে পাহাড়ি খাবার ও দেশীয় নানা স্বাদের খাবার উপভোগ করতে পারবেন।

রেস্তোরাঁটিতে খোলা জায়গার পাশাপাশি ঘরের ভেতরেও বসার ব্যবস্থা রয়েছে। ফ্যাশন হাউস ‘খুঁত’-এর শোরুম অতিক্রম করে বাড়ির ভেতরের অংশে সাজানো হয়েছে খাবার পরিবেশনের স্থান। ফলে বৃষ্টির দিনে খোলা জায়গায় বসতে না চাইলে ভেতরেও আরামদায়ক পরিবেশে খাবার উপভোগ করা সম্ভব।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই বিশেষ খাদ্য উৎসব চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি।

শান্তিগ্রামের সহপ্রতিষ্ঠাতা বিস্কুট আবির ও সারওয়াত সামিন জানিয়েছেন, তাঁদের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় ফ্যাশন হাউস ‘খুঁত’-এর প্রতি তাঁরা কৃতজ্ঞ। তাঁদের মতে, এই সহযোগিতাই নতুন ধরনের খাদ্যসংস্কৃতির আয়োজনকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে সহায়তা করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...
spot_img

আরও পড়ুন

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা আছে। তবু অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু করা...

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবারে ‘নো কন্ট্যাক্ট’ বা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার...
spot_img