Thursday, June 25, 2026
32.7 C
Dhaka

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক সমস্যা। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক কদম হাঁটার সময় কিংবা দীর্ঘক্ষণ বসে থাকার পর চলাফেরা শুরু করলে অনেকেরই গোড়ালিতে তীব্র ব্যথা অনুভূত হয়। চিকিৎসকদের মতে, এ ধরনের সমস্যার অন্যতম সাধারণ কারণ হলো প্ল্যান্টার ফ্যাসিয়াটিস অথবা গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে এখন অস্ত্রোপচার বা দীর্ঘমেয়াদি ওষুধ ছাড়াই এ ধরনের ব্যথা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো এক্সট্রাকোরপোরাল শকওয়েভ থেরাপি বা ইএসডব্লিউটি।

নাম শুনে অনেকের কাছে এটি বৈদ্যুতিক শকের চিকিৎসা বলে মনে হতে পারে। তবে বাস্তবে এটি একটি উন্নত ফিজিওথেরাপি পদ্ধতি, যেখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে উচ্চক্ষমতাসম্পন্ন শব্দতরঙ্গ শরীরের নির্দিষ্ট ব্যথার স্থানে প্রয়োগ করা হয়। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে এ চিকিৎসার সফলতার হার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, পায়ের নিচের অংশে থাকা শক্ত টিস্যু ‘প্লান্টার ফাসা’ অতিরিক্ত চাপ বা ক্ষুদ্র ক্ষতের কারণে প্রদাহগ্রস্ত হলে দীর্ঘমেয়াদি ব্যথা দেখা দেয়। শকওয়েভ থেরাপি মূলত শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে এই সমস্যা কমাতে সাহায্য করে।

এই থেরাপির মাধ্যমে আক্রান্ত স্থানে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়, নতুন রক্তনালি তৈরিতে উদ্দীপনা সৃষ্টি হয় এবং ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠনের গতি বাড়ে। ফলে ব্যথার স্থান দ্রুত সুস্থ হওয়ার সুযোগ পায়।

এ ছাড়া গোড়ালির হাড়ের বৃদ্ধি বা হিল স্পারের কারণে যে ক্যালসিয়ামের শক্ত আস্তরণ তৈরি হয়, শকওয়েভ থেরাপি সেটি ভাঙতেও সহায়ক ভূমিকা রাখতে পারে। ফলে ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, এই চিকিৎসার জন্য সাধারণত অবশকারী ইনজেকশন বা অ্যানেসথেসিয়ার প্রয়োজন হয় না। রোগীর অবস্থার ওপর নির্ভর করে ৩ থেকে ৫টি সেশন দেওয়া হতে পারে। প্রতিটি সেশন সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে এবং সাধারণত সপ্তাহে একবার করে থেরাপি দেওয়া হয়।

তবে শকওয়েভ থেরাপি সবার জন্য উপযোগী নয়। অন্তঃসত্ত্বা নারী, পেসমেকার ব্যবহারকারী, গুরুতর রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি কিংবা ক্যানসার রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা প্রয়োগ করা হয় না।

চিকিৎসকরা বলছেন, গোড়ালি ব্যথার কারণ নির্ণয় করে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে শকওয়েভ থেরাপি অনেক ক্ষেত্রে কার্যকর সমাধান হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। এর ফলে দেশজুড়ে জ্যাক মোটরসের...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...
spot_img