Saturday, June 27, 2026
30.8 C
Dhaka

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মাধ্যমে গাছকে শুধু পরিবেশের একটি অংশ হিসেবে নয়, বরং নিজস্ব অধিকারসম্পন্ন একটি জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করা হবে। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, কুইবেক এবং পুরো কানাডায় এ ধরনের উদ্যোগ এই প্রথম।

গত ৯ জুন টেরাস-ভদ্রুইল সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব অনুমোদন করে। এতে বলা হয়েছে, গাছেরও বেঁচে থাকার, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার, অপ্রয়োজনীয় ক্ষতি থেকে সুরক্ষিত থাকার এবং নতুনভাবে জন্ম নেওয়ার অধিকার রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শহরটি পরিবেশ সংরক্ষণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশেও প্রকৃতির অধিকার নিয়ে নজির রয়েছে। ২০১৯ সালে হাইকোর্ট তুরাগ নদীকে ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তা ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে দেশের সব নদ-নদীকেও একই ধরনের মর্যাদা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই ধারার সঙ্গে মিল রেখেই এবার গাছকে অধিকারসম্পন্ন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিল কানাডার এই শহর।

শহরের মেয়র মিশেল বুরদো বলেন, ‘কুইবেকের চলচ্চিত্র নির্মাতা আন্দ্রে দেশরোশের একটি তথ্যচিত্র স্থানীয় মানুষকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।’

‘দে জার্ব এ দে জার’ নামের একটি তথ্যচিত্র দেখার পর অনেক বাসিন্দা নতুনভাবে উপলব্ধি করেন যে গাছও জীবন্ত। তারা শ্বাস নেয়, বেড়ে ওঠে এবং শিকড়ের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগও করতে পারে। এই উপলব্ধি থেকেই গাছের অধিকার রক্ষার বিষয়ে জনমত তৈরি হয়।

বুরদোর ভাষায়, ‘একটি গাছ অনেকটা মানুষের মতো। এটি শ্বাস নেয়, বেঁচে থাকে, পানি গ্রহণ করে। আবার নানা ধরনের বিপদ থেকেও আমাদের রক্ষা করে।’

আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অবজারভেটরি অব নেচার রাইটস জানিয়েছে, প্রায় দুই হাজার মানুষের এই শহরটি ইউনিভার্সাল ডিক্লারেশন অব দ্য রাইটস অব দ্য ট্রি বা গাছের অধিকারসংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্রে স্বাক্ষরকারী কানাডার প্রথম পৌরসভা। আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, গাছ পৃথিবীর জীববৈচিত্র্য ও মানবসভ্যতার টিকে থাকার অন্যতম ভিত্তি। তাই মানুষের উচিত গাছের সঙ্গে সহাবস্থান, পারস্পরিক দায়িত্ববোধ এবং সংরক্ষণের সংস্কৃতি গড়ে তোলা।

নতুন সিদ্ধান্তের ফলে শহরের গাছ সংরক্ষণবিষয়ক বিদ্যমান নীতিমালা ও বিধি নতুনভাবে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মেয়র। কোনো গাছ কাটতে হলে তার বিকল্প হিসেবে নতুন গাছ লাগানো বা সমপর্যায়ের পরিবেশগত ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে। পাশাপাশি শহরের সবুজায়ন বাড়াতে বাসিন্দাদের বিনা মূল্যে গাছের চারা বিতরণের পরিকল্পনাও রয়েছে।

বুরদোর মতে, ‘গাছ আসলে একধরনের সবুজ অবকাঠামো। গাছ শহরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, বাতাস পরিষ্কার রাখে, পানিসম্পদ রক্ষা করে এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বনাঞ্চলঘেরা টেরাস-ভদ্রুইলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই প্রকৃতিনির্ভর জীবনযাপনে অভ্যস্ত। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি একাধিকবার বন্যার মুখোমুখি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্তকে ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন।

প্রকৃতির অধিকার প্রতিষ্ঠার বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল অবজারভেটরি অব নেচার রাইটসের সভাপতি ইয়েনি ভেগা কার্দেনাস বলেন, ‘গাছের অধিকার নিয়ে এই উদ্যোগটি সেই বৈশ্বিক আন্দোলনের অংশ, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশে নদী ও অন্যান্য প্রাকৃতিক অঞ্চলকে আইনি মর্যাদা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে, গাছেরও মর্যাদা আছে। তারা তাদের চারপাশের পরিবেশ অনুভব করতে পারে। মানুষের মতো আবেগ না থাকলেও তারা নানা ধরনের সংকেত গ্রহণ করে এবং নিজেদের মধ্যে যোগাযোগও করে।’

পরিবেশবিষয়ক সংগঠন ইকোজাস্টিসের আইনজীবী কারিন পেলতিয়ে এই সিদ্ধান্তকে প্রকৃতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘আমরা জানি, করপোরেশনগুলোর আইনি অধিকার আছে, অথচ তারা তো জীবন্ত নয়। তাহলে জীবন্ত সত্তাগুলো একই ধরনের আইনি স্বীকৃতি পাবে না কেন?’

তিনি আরও বলেন, ‘আদালতে দাঁড়ানোর অধিকার বা আইনি অবস্থানের কথা যদি বলতেই হয়, তবে একটি গাছই তো সারা জীবন মাটি আঁকড়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে! তাই এই অধিকারের দাবিদার গাছ অবশ্যই হতে পারে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...
spot_img

আরও পড়ুন

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। পেশির সংকোচন, স্নায়ুর সংকেত আদান-প্রদান, হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত। ছোটবেলার ছড়া থেকে শুরু করে লোকমুখে নানা গল্পে এই ধারণা পাওয়া যায়। তবে আধুনিক বিজ্ঞান...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...
spot_img