Sunday, September 6, 2026
26 C
Dhaka

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে। এই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এর অপব্যবহারকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা ধরনের সামাজিক, নৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি। এ প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীতে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক কমিউনিটি প্ল্যাটফর্ম এআই কালেকটিভের বাংলাদেশ চ্যাপ্টার।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী পালিত ‘হিউম্যান ইন এআই উইক’-এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এআই কালেকটিভ বাংলাদেশ চ্যাপ্টারের লিড মোহাম্মদ আসিফ বলেন, এআই প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার পাশাপাশি নতুন ধরনের সংকটও তৈরি করছে। তাঁর ভাষায়, “এআই কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে ফিশিং স্ক্যাম ও আর্থিক জালিয়াতি করছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও গোপনীয়তাকে হুমকির মুখে ফেলছে।”

তিনি আরও বলেন, “আর তাই বাংলাদেশে এআই নীতিমালা দ্রুত চূড়ান্ত করে বাস্তবায়ন করা প্রয়োজন। প্রযুক্তি যত শক্তিশালীই হোক না কেন, তার ওপর মানুষের নিয়ন্ত্রণ থাকা বাধ্যতামূলক। এআই যেন মানুষের বিকল্প বা মানুষের ক্ষতির কারণ না হয়ে ওঠে, তা নিশ্চিত করার এখনই সময়।”

এআই প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা না থাকলে অপরাধীরা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সব স্তরে সচেতনতা গড়ে তোলা জরুরি।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মোহাম্মদ আসিফ। তিনি বলেন, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত নির্ভরতার কারণে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মুখস্থনির্ভর পরীক্ষার পরিবর্তে বাস্তবভিত্তিক ও যুক্তিনির্ভর মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে অংশ নিয়ে প্রযুক্তিপেশাজীবী মো. আজিজুর রহমান বলেন, “প্রযুক্তির অগ্রগতিকে আমরা স্বাগত জানাই, কিন্তু বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যেভাবে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রতিদিন ইন্টারনেটে ডিপফেক বা কৃত্রিমভাবে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্তা হতে দেখছি।”

এআই কালেকটিভ বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য এহসানুর রহমান বলেন, নতুন প্রযুক্তির প্রতি মানুষের আস্থা গড়ে তোলার পাশাপাশি সমাজকল্যাণে এআইয়ের ইতিবাচক ব্যবহারকে উৎসাহিত করা প্রয়োজন। তাঁর মতে, প্রযুক্তিকে মানবকল্যাণের উপযোগী করে তুলতে হলে সচেতনতা ও দায়িত্বশীলতা একসঙ্গে বাড়াতে হবে।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্বের ৫০টি দেশের দুই শতাধিক শহরে ‘হিউম্যান ইন এআই উইক’ কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকার এ আয়োজনেও প্রযুক্তিপেশাজীবী, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img