Monday, September 14, 2026
33 C
Dhaka

আন্তর্জাতিক কণাপদার্থবিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সাফল্য, গন্তব্য জার্মানি

কণাপদার্থবিজ্ঞানের মতো জটিল বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের পাঁচ কলেজশিক্ষার্থী। বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান সার্ন আয়োজিত ‘বিমলাইন ফর স্কুল’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারা জার্মানির গবেষণাগার পরিদর্শনের সুযোগ পেয়েছেন।

বিজয়ী দলটির নাম ‘পোলারিস’। সদস্যরা হলেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের সালমান আলম, আবদুল রহিম ও এস এম তাওসিফ, রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নাজিয়া তিতিম এবং ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাজিফা তাসনিম। তাঁদের কোচ ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নিশাদ আহমেদ।

প্রতিবছর সার্ন ‘বিমলাইন ফর স্কুল’ প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কণাপদার্থবিজ্ঞানভিত্তিক গবেষণা প্রস্তাব জমা দেয়। এ বছর বিশ্বের ৮৯টি দেশের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেয় এবং জমা পড়ে ৭১২টি গবেষণা প্রস্তাব।

দলটির গবেষণার মূল বিষয় ছিল রেডিওথেরাপিতে ব্যবহৃত সিন্টিলেটর উপাদানের উন্নয়ন। বর্তমানে ব্যবহৃত পলিভিনাইল টলুইনভিত্তিক উপাদানের পরিবর্তে পলিসিলোক্সেনভিত্তিক একটি নতুন উপাদানের ধারণা উপস্থাপন করেছে তারা। তাদের দাবি, এই উপাদান বাস্তবায়ন করা গেলে রেডিওথেরাপি শিল্পে ব্যয় কমবে এবং কার্যকারিতা বাড়বে।

গবেষণার পুরো যাত্রা সহজ ছিল না। দলের কয়েকজন সদস্যের নিজস্ব কম্পিউটারও ছিল না। কেউ স্মার্টফোন ব্যবহার করে, আবার কেউ খাতা-কলমে হিসাব করে গবেষণার কাজ এগিয়ে নিয়েছেন। পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণার জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়।

আগামী আগস্টে জার্মানির ইএলএসএ গবেষণাগারে ১৪ দিনের গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা। ভ্রমণ ও গবেষণার ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান। তবে দলের অধিকাংশ সদস্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হওয়ায় ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ ছাড়া জার্মানির পাশাপাশি সুইজারল্যান্ডের সার্ন গবেষণাগার পরিদর্শনের ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটি এখনো অনিশ্চিত রয়েছে। দলটির জন্য স্পনসর খোঁজার চেষ্টা চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img