Sunday, June 7, 2026
27.7 C
Dhaka

গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, সংসদে অভিযোগ রুমিন ফারহানার

গ্রামাঞ্চলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, দেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

রোববার সংসদ অধিবেশনে তিনি আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া হয়নি।

রুমিন ফারহানা বলেন, “আমরা লোডশেডিং বলি আর মেরামত সেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা। মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন মন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এর পরে আরো এক মাস তিন চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি।”

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সীমিত মজুদের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে সার কারখানাগুলোতে গ্যাস সংযোগ দিতে বিলম্ব হচ্ছে।

মন্ত্রী বলেন, “উনি বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এ জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু রাখতে হচ্ছে এবং সেই কারণে সার কারখানায় আমরা সংযোগ দিতে পারছি না।”

তিনি আরও জানান, দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে নতুন গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়লে শিল্পকারখানায় সরবরাহের সুযোগ তৈরি হবে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীর পূর্ববর্তী প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করে তা দেওয়া উচিত।

সংসদে এ আলোচনা বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সংকট এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহের ভারসাম্য রক্ষা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়।...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া...

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...
spot_img

আরও পড়ুন

বিমান ও পর্যটন খাতে নীতিগত সংস্কারের প্রত্যাশা বাজেটকে ঘিরে

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের বিমান চলাচল ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে,...

১৮ বছর পার হলেই কেন রক্তচাপ পরীক্ষা জরুরি

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, অনেক সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে...

বৃহস্পতির বায়ুমণ্ডলের কাছে প্রায় আলোর গতির কণার সন্ধান, নতুন রহস্য উন্মোচনের পথে নাসা

মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির গবেষকেরা জানিয়েছেন, সৌরজগতের সবচেয়ে বড়...

শপথ ভঙ্গ করলে কীভাবে কাফ্ফারা আদায় করবেন, জানুন ইসলামের বিধান

ইসলামে শপথ বা কসম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন ছাড়া বারবার শপথ করা নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে প্রয়োজনের ক্ষেত্রে শপথ করা বৈধ হলেও...
spot_img