Sunday, June 7, 2026
27.7 C
Dhaka

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে সংসদে প্রশ্ন, আইনের বাইরে কেউ নয়: প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার মান এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তিদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, অতীতে গুম, খুন, ভোট কারচুপি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সমর্থন করেছেন—এমন কিছু ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমে আবারও জায়গা পাচ্ছেন।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করতে কাজ করবে, সন্ত্রাসের কাজ করবে—সে যিনিই হোন, তিনি আইনের ঊর্ধ্বে নন। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেটা সাংবাদিক হোক আর আমাদের রাজনীতিবিদ, বিজনেসম্যান বা চাকুরিজীবী হোক—আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে, তার বিরুদ্ধে বর্তমান সরকার প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।”

প্রশ্ন উত্থাপনকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে চ্যালেঞ্জের মুখে পড়লেও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তির একটি অংশ বিভিন্ন গণমাধ্যমে পুনরায় সক্রিয় হচ্ছেন।

এ আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানতে চান, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য প্রকাশকারীদের বিষয়ে সরকার কোনো নীতিমালা বা তদারকি ব্যবস্থা গ্রহণ করবে কি না।

জবাবে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানান, সরকার মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন মোকাবিলায় কাজ করছে। তিনি বলেন, নিবন্ধিত সাংবাদিক নন—এমন ব্যক্তিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি পর্যবেক্ষণে একটি বিশেষ টিম কাজ করছে। এ সংক্রান্ত কার্যক্রম ও পরিকল্পনা শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

সংসদীয় আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি আইনের শাসন ও তথ্যের সত্যতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...
spot_img

আরও পড়ুন

ব্যক্তি থেকে রাষ্ট্র—সব ক্ষেত্রেই কেন গুরুত্বপূর্ণ ইনসাফ

ইসলামী জীবনব্যবস্থায় ইনসাফ বা ন্যায়বিচার একটি মৌলিক নীতি হিসেবে বিবেচিত হয়। আরবি ‘আদল’ শব্দের মাধ্যমে যে ন্যায়, ভারসাম্য ও সুবিচারের ধারণা প্রকাশ করা হয়,...

খাবার নিয়ে অতিরিক্ত সচেতনতা কখন মানসিক রোগের ইঙ্গিত দেয়

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মধ্যে ইটিং ডিজঅর্ডারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু খাবার খাওয়ার অনীহা বা খাদ্যাভ্যাসের সমস্যা নয়, বরং একটি জটিল...

প্রভুর সান্নিধ্যের আকাঙ্ক্ষা কেন মুমিনের হৃদয়ে জাগে

মানুষের অন্তরে যখন মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়, তখন তার ভেতরে সৃষ্টি হয় এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। ইসলামী পরিভাষায় একে বলা হয়...

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন করা হয়েছে। ‘ট্রাইওন্ডা’ নামের নতুন এই বলে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ...
spot_img