Saturday, May 23, 2026
31 C
Dhaka

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার অপারেশনের বিষয়ে তারা বরাবরই নীরব। তবে এই নীরবতার আড়ালেই দ্রুত বদলে যাচ্ছে সাইবার যুদ্ধের বাস্তবতা, যেখানে সক্রিয় ভূমিকা রাখছে ইরানের হ্যাকাররা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকারের ওপর বড় ধরনের সাইবার হামলার ঘটনা সেই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

এই হামলাকে এখন পর্যন্ত ইরানের অন্যতম বড় এবং ক্ষতিকর সাইবার আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। হামলার ফলে প্রতিষ্ঠানটির হাজারো কর্মী তাদের কম্পিউটার ব্যবস্থার সঙ্গে সংযোগ হারান। এতে জটিল অস্ত্রোপচার ব্যাহত হয় এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির সাবেক পরিচালক ক্রিস ক্রেবসের মতে, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্যতম বিস্তৃত সাইবার আক্রমণ।

সাইবার যুদ্ধের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়, যাকে বলা হয় টার্গেট সেট তৈরি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হ্যাকাররা আগে থেকেই ইরানের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে অনুপ্রবেশ করে থাকতে পারে। অন্যদিকে ইরানের হ্যাকাররাও পাল্টা আক্রমণ জোরদার করছে। সম্প্রতি ইসরায়েলের নাগরিকদের কাছে ভুয়া শেল্টার অ্যাপ ডাউনলোডের লিংক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই লড়াইয়ের মাত্রা আরও বিস্তৃত। ইরানের হ্যাকাররা সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও ডিজিটাল জগতে তারা শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ক্রিস ক্রেবস বলেন, ইরান তাদের সব সক্ষমতা নিয়েই এই যুদ্ধে নেমেছে এবং তাদের অপারেটররা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

ধারণা করা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ও গোয়েন্দা সংস্থাগুলো এই কার্যক্রমে সরাসরি জড়িত। পাশাপাশি আধা স্বায়ত্তশাসিত হ্যাকিং গ্রুপ ও ভাড়াটে সাইবার অপরাধীরাও অংশ নিচ্ছে। কিছু স্বেচ্ছাসেবী হ্যাকটিভিস্ট মতাদর্শগত কারণে এই কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

তবে এই লড়াই একতরফা নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে পাল্টা হামলা চালাচ্ছে। ইরানে বিমান হামলার আগে বড় ধরনের সাইবার আক্রমণে তাদের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছিল। এছাড়া ইসরায়েল অতীতে তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে জনগণের কাছে বার্তা পৌঁছে দিয়েছে।

প্রযুক্তিগতভাবে ইরান হয়তো রাশিয়া বা চীনের মতো উন্নত নয়, কিন্তু ফিশিং ও ওয়াইপার ম্যালওয়্যারের মতো কম খরচের কৌশল ব্যবহার করে তারা কার্যকর আক্রমণ চালাতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই সাইবার যুদ্ধ আরও জটিল আকার ধারণ করতে পারে এবং বড় ধরনের হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সূত্র: বিবিসি ও আইরিশ টাইমস

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img