Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

যোগ্য নেতৃত্ব ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান টেকসই নয়

ব্রিটেনজুড়ে গত দুই দশকে গড়ে উঠেছে আধুনিক স্থাপত্যশৈলীর অসংখ্য মসজিদ। মিনারে মিনারে আলো ঝলমল করলেও ভেতরে তৈরি হয়েছে এক নীরব সংকট—যোগ্য ও আধুনিক চিন্তাসম্পন্ন ইমামের অভাব। সাম্প্রতিক একাধিক গবেষণা ও সমীক্ষায় এই সংকটের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো স্পষ্ট হয়ে উঠেছে।

জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়লেও অনেক মসজিদে ইমামদের বার্ষিক বেতন মাত্র ১৫ থেকে ২০ হাজার পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ। যা দিয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে ব্রিটিশ সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়েও কম পারিশ্রমিক পান ইমামরা। ফলে মেধাবী তরুণেরা ধর্মীয় শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জন করেও এই পেশায় আসতে অনীহা প্রকাশ করছেন।

ব্রিটেনের অধিকাংশ মসজিদের পরিচালনা কমিটির নিয়ন্ত্রণে রয়েছেন প্রথম প্রজন্মের অভিবাসী প্রবীণরা। তাঁদের অনেকেই সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে অনাগ্রহী। কার্ডিফ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, অনেক জায়গায় ইমামদের কেবল নামাজ পরিচালনাকারী হিসেবে দেখা হয়, তাঁদের পেশাদার স্বাধীনতা বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত থাকে। এতে ট্রাস্টি ও ইমামদের মধ্যে দূরত্ব বাড়ছে এবং অনেকে মাঝপথে পেশা ছেড়ে দিচ্ছেন।

ভাষাগত ও সাংস্কৃতিক ব্যবধানও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ মুসলমানদের প্রধান ভাষা ইংরেজি এবং তাঁদের জীবনধারা আধুনিক বাস্তবতার সঙ্গে যুক্ত। কিন্তু অনেক মসজিদে দক্ষিণ এশিয়া থেকে আগত ইমামদের ইংরেজি দক্ষতা ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা সীমিত হওয়ায় খুতবা তরুণদের কাছে পৌঁছাচ্ছে না। এতে প্রজন্মগত দূরত্ব আরও বাড়ছে।

একজন ইমামের দায়িত্ব কেবল নামাজ পরিচালনায় সীমাবদ্ধ নয়। তাঁকে শিক্ষকতা, পারিবারিক পরামর্শ, সামাজিক সমাধান ও কমিউনিটি নেতৃত্বের ভূমিকা পালন করতে হয়। অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত ছুটি ও স্বাস্থ্যসেবার অভাব অনেককে মানসিক চাপে ফেলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে তরুণ প্রজন্ম ধর্মীয় দিকনির্দেশনার জন্য অনির্ভরযোগ্য অনলাইন উৎসের দিকে ঝুঁকতে পারে।

সমাধানের জন্য সমাজকর্মীরা সম্মানজনক বেতন কাঠামো, পেশাদার প্রশিক্ষণ, তরুণ ও নারীদের পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্তি এবং মসজিদকে কমিউনিটি হাব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, কেবল স্থাপত্য নয়, যোগ্য নেতৃত্ব ছাড়া মসজিদের প্রকৃত ভূমিকা নিশ্চিত করা সম্ভব নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...
spot_img

আরও পড়ুন

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার অন্যতম। তবে রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...
spot_img