Friday, September 25, 2026
26.4 C
Dhaka

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই যুগ ধরে বিশ্বকাপ শিরোপা থেকে দূরে রয়েছে। সেই শূন্যতা কাটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপে নতুন উদ্যমে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা এবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে।

তবে বিশ্বকাপ অভিযানের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের জন্য। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়ে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ফলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয় পাওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।

পরিসংখ্যানের দিকে তাকালে হাইতির বিপক্ষে ব্রাজিলের আধিপত্য একতরফা। অতীতের তিনটি মুখোমুখি লড়াইয়েই বড় ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।

প্রথমবার দুই দল মুখোমুখি হয় ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ৪-০ গোলের জয়ে ব্রাজিলের হয়ে গোল করেন কিংবদন্তি রিভেলিনো। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি ম্যাচে রোনালদিনহোর হ্যাটট্রিকে ৬-০ ব্যবধানে হারে হাইতি।

সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় আবারও মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে আরও বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল। ৭-১ গোলের ব্যবধানে হাইতিকে হারায় সেলেসাওরা, যেখানে ফিলিপে কৌতিনহো করেন হ্যাটট্রিক এবং রেনাতো আগুস্তো যোগ করেন জোড়া গোল।

এই তিন ম্যাচের পরিসংখ্যানই ব্রাজিলের শক্তিমত্তা এবং হাইতির বিপক্ষে তাদের স্পষ্ট আধিপত্যের ইঙ্গিত দেয়। বর্তমান দল, তারকাখচিত স্কোয়াড এবং শক্তিশালী কোচিং স্টাফ বিবেচনায় এবারও বড় ব্যবধানের জয় প্রত্যাশা করছে ফুটবল বিশ্লেষকেরা।

তবে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অতীতের পরিসংখ্যান কখনোই চূড়ান্ত নিশ্চয়তা দেয় না। অঘটনের এই মঞ্চে যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে যেতে পারে—এমন সতর্কতাও থাকছে সব পক্ষের বিশ্লেষণে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img