Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

সিতারা কথন

মাহমুদ আব্দুল্লাহ

সিতারা নামের সৌম্যদর্শন বালকটির জন্ম অধুনা কাছাড়ের করিমগঞ্জে। গায়ের রং উজ্জ্বল গৌর বর্ণের হওয়ায় নাম পড়ল সিতারা। কালে কালে যে সে হয়ে উঠবে বাংলাসাহিত্যের উজ্জ্বল সিতারা সেটা তখন কেই বা জানত। বলছিলাম প্রাতঃস্মরণীয় সৈয়দ মুজতবা আলীর কথা। রসগোল্লা বইপড়া প্রবন্ধের জনক, শবনমের সৃষ্টা, পঞ্চতন্ত্রের কথক। আমাদের রায়পিথৌরা এই লেখক কিন্তু প্রথম জীবন থেকেই লেখালেখি শুরু করেননি। বরং গুরু রবীন্দ্রনাথ অনুমতি দেবার পরও সর্ব প্রথম বই লিখেছেন চুয়াল্লিশ বছর বয়সে।

সিলেটের খানবাহাদুর সৈয়দ সিকান্দর আলীর কনিষ্ঠ পুত্র আলী সাহেব পড়াশোনা শুরু করেছিলেন সুনামগঞ্জে। মৌলভীবাজার ও সিলেটে পড়াকালীন সময়ে ১৯২১ সালে যখন দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তখন সেই তাপে উদ্বেলিত হয়েছিলেন লেখক নিজেও। নিজ লেখায় অবশ্য সেটাকে উল্লেখ করেছেন স্কুলফাঁকি দেবার উসিলা হিসেবে। কিন্তু যখন জানতে পারি স্কুলজীবনেই মুজতবা রুবাইয়াতে ওমর খৈয়াম পড়ছেন একাধারে কান্তি ঘোষ সত্যেন দত্ত আর ফিটজেরাল্ডের অনুবাদে, তখন আমাদের বুঝতে বাকি থাকেনা স্কুলফাঁকি দেবার বান্দা তিনি অন্তত নন।

সিলেট শহরে একবার রবীন্দ্রনাথ এসেছিলেন। ছেলেবেলায় ইংরেজ পরিদর্শকের ঘড়ি দেখতে চাওয়া সাহসী মুজতবা বাড়ির কাউকে না জানিয়ে চিঠি লিখলেন রবীন্দ্রনাথের কাছে ‘আকাংখা উচ্চ করিতে কী করা প্রয়োজন?’ দিনকয়েকবাদে আসমানি রংয়ের কাগজে আগরতলা থেকে ফিরতি চিঠি এল স্বয়ং রবীন্দ্রনাথের পক্ষ থেকে। চিঠির জবাব দেওয়ার জন্য প্রবাদপ্রতিম কবিগুরুর পত্র একদিকে যেমন সৈয়দ পরিবারে আলোড়ন তুলল, অন্যদিকে পরবর্তী জীবনে মজলিসি গদ্যের রাজপুত্র কোন নদী ধরে বইবেন সেটিও নির্দিষ্ট করে দিল। বিশ্বভারতীর একেবারে প্রথমদিককার ছাত্র হিসেবে মুজতবা চললেন বিদেশ বিভূঁইয়ে বিদ্যার্জনের জন্য। এই যে নিজ দেশ থেকে বেরিয়ে এলেন, আর কখনো তিনি সিলেটে স্থায়ীভাবে ফিরে আসার সুযোগ পাননি।

বিশ্বভারতীতে তখন রবীন্দ্রনাথ সারাবিশ্বের অধ্যাপকদের আমন্ত্রণ জানিয়েছেন, নিজেও অধ্যাপনা করছেন। তার কাছে পড়লেন স্বদেশ ও বিদেশের সাহিত্য, এমনকি বিশ্বভারতী প্রথম স্নাতক ছিলেন সৈয়দ মুজতবা আলী। তারপর আলীগড় বিশ্ববিদ্যালয়, বার্লিন ও বন্ বিশ্ববিদ্যালয়, লন্ডন ও প্যারিস এবং শেষে জামিয়া আল আজহারে পড়লেন। নানান দেশ, নানা শাস্ত্র, বহুভাষা আর বিপুল অভিজ্ঞতার সঞ্চয় নিয়ে সৈয়দ মুজতবা আলী স্বদেশে ফিরলেন ১৯৩৮ শে। ততদিনে পি.এইচ.ডি. করেছেন, পনেরোটি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। বাবাকে উৎসর্গ করা থিসিস জার্মানি থেকে বেরিয়েছে ‘The origin of the Khozhas and their religious life to-day’ এই শিরোনামে। বাবা পুত্রের সাহিত্যকীর্তি না দেখে যেতে পারলেও এই থিসিসটি প্রকাশিত হওয়ায় আনন্দিত হয়েছিলেন। এমনকি সর্বদা সঙ্গে রাখতেন বলেও আমরা জানতে পারি তার বড়ভাইয়ের লেখায়।

একবার এয়ারপোর্টে বিদেশ যাত্রার সময় মুজতবা আলী পেশার ঘরে লিখেছিলেন ‘চাকরি ছাড়া’। তখন অফিসার অবাক হয়ে শুধোলেন, হররোজ চাকরি ছাড়লে আপনার চলে কি করে? মুজতবা আলীর সরস জবাব, ‘আপনি চাকরি ছাড়া অংশটি হিসেব করেছেন, আর আমি চাকরি থাকার অংশটি হিসেব করেছি!’ পেশাগত জীবনে দীর্ঘদিন কোন একটি পেশায় না থাকা মুজতবা আলীর সম্পর্কে খানিক ধারনা পাওয়া যায় এখানে। বরোদায় অধ্যাপনা করেছেন, বগুড়া কলেজে পড়িয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এমনকি নিজের শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতীতে জার্মান ভাষার অধ্যাপক ও পরে ইসলামি সংস্কৃতির অধ্যাপক হয়েছিলেন। এছাড়া ছিলেন কটক ও পাটনায় অল ইন্ডিয়া রেডিয়োর স্টেশন ডাইরেক্টর। এই বিচিত্র পেশায় থাকার ফলে তার বন্ধুতালিকা ছিল সমৃদ্ধ। সঙ্গীতজ্ঞ ওস্তাদ ফৈয়াজ আলী খান, পণ্ডিত রবিশংকর, মৌলানা আবুল কালাম আজাদ সহ দেশবিদেশের অসংখ্য জ্ঞানীগুণি মানুষের সান্নিধ্য লাভ করেছিলেন। শিক্ষকদের মত তার বন্ধুতালিকাও একইরকম তারায় তারায় খচিত।

২.
মুজতবা আলী কেবল সাহিত্যিক নন, রচনা-সাহিত্যিক। অথবা কেবলই রচনাকার। এই লাইনটিকে যদি সূচনাদ্বার ধরি তবে মুজতবা রচনার অনেক বৈশিষ্ট এককথায় বলা হয়ে যায়। সামান্য আলু-পেঁয়াজ-নুনের স্যালাড থেকে দুর্পাঠ্য দর্শন সবটাতেই তার সমান কব্জির জোর, যে কোন রচনাকে তিনি ঋদ্ধ রমণীয় করে তুলবেন এমনটাই যেন তার প্রতিজ্ঞা । সেই সামান্য রচনাতে রেখে যাবেন তার প্রাচীন ও নবীন শিক্ষাগ্রহণের ছাপ। বাক্যে আর শব্দের ব্যবহারে এমন কিছু কুশলতা দেখিয়ে যাবেন, তথ্য ও তত্বের এমন একটি সম্মিলন ঘটাবেন যে নবীন কিংবা প্রবীণ সকলের জন্যই কিছু না কিছু প্রাপ্য থাকবে সেখানে।

পাণ্ডিত্য অবশ্যই শ্রদ্ধার যোগ্য, কিন্তু সেই পাণ্ডিত্যকে রসের আবরণে ঢেকে নিয়ে সহজ ভাবে পাঠকের কাছে পৌঁছে যাওয়ার জন্যই মুজতবা পাঠকের কাছে আজও এত জনপ্রিয়। অগাধ জ্ঞান নিয়েও স্বাভাবিক হাসি ঠাট্টার মাঝে নিজেকে ধরে রাখার ফলে পাঠক সহজেই তাকে আপন করে নিতে পারে। তাই বলে তাঁর রচনা খেলো কিংবা চটুল নয়, বরং একটি স্থায়ী দূরত্ব রচনা করেই তিনি সাধারণের ভাষায় কথা বলেন। যা কিনা একজন শিক্ষকের চিহ্ন। তাঁর রচনার আরেকটি বিরাট বৈশিষ্ট্য যেটি তাকে বাংলাভাষায় নিজস্ব একটি আসন দিয়েছে, মজলিসি গদ্য। তাঁর লেখা পড়ার সময় আড্ডার যে স্রোত সেটা টের পাওয়া যায় অনায়াসে। আরবি ফার্সির জমাট ব্যবহার যা ভাষাকে আড়ষ্ট না করে একটি বিশ্বদর্শন দেয়, মুখের ভাষাকে তুলনারহিতভাবে লেখার পাতায় নিয়ে আসায় আড্ডার একটি একান্ত অনুভূতি যোগায়।

বিপুল পাঠের অভ্যাস থাকায় তার রচনায় থাকে বহুশাস্ত্রের নানান সূত্র, নানা ভাষা ও সাহিত্যের উপাদান মিলে মিশে একটি পূর্ণছবি তুলে ধরার প্রয়াস তাঁর রচনায় লক্ষণীয়। সামান্য স্যালাডের রেসিপি লিখতে বসেও যিনি তুলনামূলক ভাষার প্রসঙ্গে আসতে পারেন, নিখাঁদ প্রেমের উপন্যাস লিখতে বসে যিনি গভীর তত্ত্বকথায় ডুবে যেতে পারেন আবার দক্ষ শিল্পীর মত তিনিই আবার মাপা কয়েকটি শব্দে একটি দৃশ্য পাঠকের চোখের সামনে তুলে ধরতে পারেন, এইসব নকশা-কারুকাজ থাকার ফলেই পণ্ডিতেরা তার রচনাকে অভিহিত করেছেন ‘বেলে লেৎরস’ বা ‘মঞ্জুভাষা’ বলে।

এতসব হাসি-আনন্দের আয়োজন থাকা সত্যেও তার রচনার মূল সুরটি কিন্তু হাসি কিংবা আনন্দের নয়। বরং একটু তলিয়ে দেখতে গেলেই দেখা যাবে তার আপাত হাস্যরসের আড়ালে যে অন্তসলিলা ধারাটি বয়ে চলেছে, সেটি অশ্রুর। খানিকটা বিদ্রূপ, কতক অট্টহাসির পেছনে যে মুখছবিটি আমাদের সামনে আসে সেটি অশ্রুভেজা, কান্নাধোয়া৷ ‘কত না অশ্রুজল’ নামের বইটি এর অনন্য উদাহরণ। ‘অবিশ্বাস্য’ উপন্যাসটিতেও এই পীড়িত হৃদয়ের দেখা পাওয়া যায়৷ কিংবা বলা যায় ‘পাদটীকা’ গল্পটির কথা। যেখানে পুরো গল্পটি একটি অসহায় শিক্ষকের বিড়ম্বনাকে নিয়ে লেখা, কিন্তু তার শেষ লাইনে গিয়ে মুজতবার সেই জগতের অবিচার নিয়ে অট্টহাসির বিষয়টি গোপন থাকেনি। বরং কুকুরের এক পায়ের সমান সংস্কৃতের পণ্ডিতমশাইয়ের দীর্ঘশ্বাস কোন মন্ত্রবলে পাঠকের হৃদয়ে গিয়ে প্রবেশ করেছে।

অগাথ পাণ্ডিত্য, বিপুল ভাষাজ্ঞান, অজস্র শাস্ত্র, সমৃদ্ধ অভিজ্ঞতা থাকার পরেও স্বচ্ছতোয়া ঝর্ণার মত তার রচনার অবাধ গতি, পাঠকের হৃদয়ে অনায়াসে প্রবেশ করার ক্ষমতার কল্যাণে আজও বাঙালি পাঠকের কাছে মুজতবা আদরণীয়। এই অনিঃশেষ মুগ্ধতা নিশ্চয়ই টিকে থাকবে আরও বহুদিন। বাংলাভাষার পাঠক এই ভাষায় এমন একজন লেখকের জন্ম হওয়ার জন্য শ্লাঘবোধ করবে আরও বহুদিন। ততদিন পর্যন্ত মুজতবাচর্চা তামাম ন শুদ…

সূত্র : সৈয়দ মুর্তাজা আলী রচিত জীবনি। রচনাবলি প্রথম খণ্ডে গজেন্দ্রকুমার মিত্রের ভূমিকা।

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img