Tuesday, July 7, 2026
26.6 C
Dhaka

জাদুকে ভালোবাসুন, ভালোবাসুন জাদুকরদেরও

রাজীব বসাক বাংলাদেশের একজন অন্যতম জাদুশিল্পী হিসেবেই সকলের কাছে পরিচিত। বিশ বছরের বেশি সময় ধরে জাদু দেখিয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন। তার জাদু দেখে চমকে যায় নিহ এমন মানুষ খুজে পাওয়া খুবই কম। শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরের জাদু দেখিয়ে হয়েছেন প্রশংসিত। বর্তমানে যাদুর বিজ্ঞান বিজ্ঞানের যাদু নিয়ে দুরন্ত টিভিতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার “সোনার কাঠি রূপার কাঠি” অনুষ্ঠান টিতে হাজির হন তিনি। এবার বইমেলায় বাচ্চাদের জন্য লিখেছেন ছোটদের ১ডজন ম্যাজিক নামে একটা বই। কিভাবে জাদুশিল্পী হওয়া, পেশা হিসেবে জাদুকেই কেন বেছে নিলেন এসব বিষয়ে কথোপকথন হয় তার সাথে…….

সীমান্ত: জাদুকর হওয়ার শুরুর গল্পটা শুনতে চাই ?
রাজীব বসাক: জন্মগতভাবে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন জাদুকর। জেনে কিংবা না জেনেই নতুন কিছু করে দেখাতে চাই আমরা।
জাদু বিষয়টা আমাকে খুব কাছে টানতো। জাদুকরই হবো- ভেতরে ভেতরে লক্ষ্যটা স্থির করাই ছিলো। স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের গন্ডী পেরিয়েছি ঠিকই, কিন্তু জাদু’র গন্ডীটা থেকে বেরুতে পারিনি আজও। জাদু নিয়ে এখনো আমি শিখে চলেছি নিরন্তর। ইচ্ছে- জাদু’র পরশেও একদিন জেগে উঠবে আমার বাংলাদেশ।

সীমান্ত: পেশা হিসেবে জাদু’কে কেন বেছে নিলেন ?
রাজীব বসাক: কিছু একটাকে তো পেশা হিসেবে গ্রহন করতেই হতো। আমি না হয় জাদু’কেই পেশা হিসেবে বেছে নিলাম। তবে সত্যি বলতে কি- আমি যে সময়ে জাদু’কে পেশা হিসেবে গ্রহন করেছি, সে সময়টাই বিষয়টা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে চাইনি বলেই জাদুকর হয়ে উঠা।

সীমান্ত: জাদু শিখলেন কিভাবে ?
রাজীব বসাক: নির্দিষ্ট কোন গুরু ধরে আমার জাদু শেখা হয়নি। তবে প্রয়াত বাল্যবন্ধু সুকান্ত পালকেই আমি আমার জাদুগুরুর স্বীকৃতি দিতে চাই। পরবর্তী সময়ে আমি কলকাতা’র জাদুকর শুভ্রাংশু চক্রবর্তী’র কাছে জাদু’র উপর বিশেষ তালিম নেই।

সীমান্ত: জাদুশিল্পী হিসেবে আপনি কি কারো জাদু অনুসরণ করে থাকেন ?
রাজীব বসাক: সর্বনাশ ! তেমনটা করলে নিজস্ব স্বকীয়তা বলতে কিছু আর থাকতো না। শুরু থেকেই আমার চেষ্টা ছিল – নিজেকে নিজের মত করে গড়ে তুলতে। অনেক ভাঙ্গা গড়ার ভেতর দিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করে চলছি এখনো।

সীমান্ত: ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু কি আছে ?
রাজীব বসাক: বিনোদনের জন্যে থাকতে পারে। তবে বাস্তবে লোক ঠকানোর কাজে ব্ল্যাক ম্যাজিকের কোন অস্তিত্ব আছে বলে আমার জানা নেই।

সীমান্ত: জাদু কি শিল্প ? নাকি শুধুই মানুষকে বোকা বানানো ?
রাজীব বসাক: মানুষকে বোকা বানানোটা কোন অর্থেই শিল্প নয়। আর তাছাড়া জাদু’র শেকড়টা রয়েছে বিজ্ঞানে, বাদবাকীটুকুন চর্চা। বিজ্ঞানে ব্যাখ্যাটা প্রকাশ করতে হয়, আর জাদু’তে ব্যাখ্যটা গোপন রাখতে হয়। তফাৎ শুধু এটুকুই।

সীমান্ত: তরুনরা পেশা হিসেবে জাদু’কে বেছে নেন না কেন ?
রাজীব বসাক: শিল্পচর্চা করে তার রসবোধ নিংড়ে জীবিকা নির্বাহটা সত্যিই কঠিন। আমাদের দেশে শিল্পীদের এখনো অব্দি সেই চোখে দেখা হয় না। সুতরাং অনিশ্চয়তাকে সঙ্গী করে কে জীবন চলতে চাইবে !

সীমান্ত: জাদু দেখানোর দীর্ঘ জীবনে স্মরনীয় কোন ঘটনা ?
রাজীব বসাক: শুধুমাত্র জন্মান্ধদের জন্যে বিশেষ পদ্ধতিতে একবার একটি জাদু প্রদর্শনী করেছিলাম। প্রদর্শনী শেষে তাদের হাসিমাখা মুখগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। জাদু প্রদর্শন করে কাউকে আনন্দ দেয়া কিংবা কারো মুখে হাসি ফোটানোর মত মজা আর কিছুতে আছে বলে আমার মনে হয় না।

সীমান্ত: জাদু দিয়ে বাস্তব জীবনের শুধু একটা জিনিস পরিবর্তন করতে পারবেন। তবে কি করতে চান ?
রাজীব বসাক: পৃথিবী’র সমস্ত ঘৃণা’কে ভালোবাসায় রূপান্তরিত করে দেব।

সীমান্ত: যদি আপনাকে বলা হয়- জাদু দিয়ে আপনি যাকে চাইবেন, তাকেই ভ্যানিস করে দিতে পারবেন। তবে কাকে ভ্যানিস করবেন ?
রাজীব বসাক: যার উদ্দেশ্য সৎ নয়, তাকে।

সীমান্ত: জাদু নিয়ে আপনার ভবিষ্যতে কোন পরিকল্পনা কি আছে ?
রাজীব বসাক: নিশ্চয়। তবে এজন্যে সবার সহযোগিতায় প্রথমেই নিজের একটা শক্ত অবস্থান তৈরি করাটা জরুরী। আর তখনি কেবল সম্ভব নিজের পরিকল্পনাগুলো একে একে বাস্তবায়ন করা। নচেৎ পরি’টা উড়ে গিয়ে কেবল কল্পনাগুলোই ছটফট করতে থাকবে আমার ঝুলিতে।শেষকথা, শিল্প হিসেবে জাদু’ই কেবল আমাদের দেশের নিজস্ব একটি ঘরনা। জাদু’কে ভালোবাসুন, ভালোবাসুন জাদুকরদেরও…

সাক্ষাতকার নিয়েছে: গোলাম মোর্শেদ সীমান্ত

spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...
spot_img

আরও পড়ুন

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ না হওয়ায় অনেকে তা ফ্রিজে সংরক্ষণ করে পরে গরম করে খান। তবে পুষ্টিবিদদের মতে, এ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ইউজারনেম’ সুবিধা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর...
spot_img