Sunday, September 6, 2026
27 C
Dhaka

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাহউদ্দিন পরীক্ষার সার্বিক তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এদিন মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮২ হাজার ৭৯৫ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৩৬ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৭৪ শতাংশ।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ৭৪৬ জন পরীক্ষার্থী। নোয়াখালীতে অনুপস্থিত ছিলেন ৫৮২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, লক্ষ্মীপুরে ২৬৪ জন, চাঁদপুরে ২১৪ জন এবং ফেনীতে ১৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

অসদুপায় অবলম্বনের অভিযোগে কুমিল্লা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তিনজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনজন, নোয়াখালী থেকে একজন এবং ফেনী থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, বহিষ্কৃতদের বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘বোর্ডের অধীন ছয় জেলার সব কেন্দ্রেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা পরিচালনায় কেন্দ্র সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষা বোর্ডের তদারকি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতের পরীক্ষাগুলোও একইভাবে স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img