Tuesday, July 7, 2026
26.6 C
Dhaka

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে এই রোগকে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি) বলা হয়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভার আলাদা দুটি রোগ হলেও এর পেছনে একই ধরনের বিপাকীয় সমস্যার ভূমিকা রয়েছে। ফলে একটিতে আক্রান্ত হলে অন্যটির ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ইনসুলিন রেজিস্ট্যান্সই এই দুই রোগের প্রধান সংযোগ। শরীর যখন ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। একই সঙ্গে যকৃতে চর্বি জমা শুরু হয়। এ কারণে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের মধ্যে ফ্যাটি লিভারের উপস্থিতি দেখা যায়।

স্থূলতা বা অতিরিক্ত ওজনও ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের অন্যতম সাধারণ কারণ। ফলে টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত স্থূল ব্যক্তিদের মধ্যে দুটি সমস্যাই একসঙ্গে দেখা দেওয়ার প্রবণতা বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাটি লিভারের সবচেয়ে বড় সমস্যা হলো এটি দীর্ঘ সময় কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই থাকতে পারে। অনেকের ক্ষেত্রে সামান্য ক্লান্তি বা পেটের ডান পাশে ভারী অনুভূতি ছাড়া অন্য কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু নীরবে যকৃতে প্রদাহ বাড়তে থাকে, যা পরবর্তীতে ফাইব্রোসিস, সিরোসিস এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।

এ ছাড়া ডায়াবেটিস নিজেই হৃদ্‌রোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। এর সঙ্গে ফ্যাটি লিভার যুক্ত হলে এসব জটিলতার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে।

ফ্যাটি লিভার শনাক্ত করতে সাধারণত আলট্রাসনোগ্রাফি এবং রক্তের কিছু পরীক্ষা, যেমন এএলটি ও এএসটি করা হয়। যেহেতু ডায়াবেটিস রোগীদের মধ্যে এই সমস্যার ঝুঁকি বেশি, তাই বছরে অন্তত একবার লিভারের পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, টাইপ–২ ডায়াবেটিস ও ফ্যাটি লিভার—উভয় ক্ষেত্রেই জীবনযাত্রার পরিবর্তন সবচেয়ে কার্যকর চিকিৎসা। শরীরের ওজন ৫ থেকে ১০ শতাংশ কমাতে পারলে দুটি রোগই অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটা, নিয়মিত ব্যায়াম, মিষ্টি ও ভাজাপোড়া খাবার কম খাওয়া এবং সবুজ শাকসবজি ও ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাও ফ্যাটি লিভারের অগ্রগতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের পরামর্শ, ডায়াবেটিস ও ফ্যাটি লিভার—দুই সমস্যাই থাকলে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা উচিত।

সূত্র: ডা. শাহজাদা সেলিম

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...

সংস্কার বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও তা...

অতিরিক্ত চা-কফি ছাড়াই সারাদিন সতেজ থাকার ৭ কার্যকর উপায়

কাজের চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা দীর্ঘ সময় কম্পিউটার...

শিশুদের শৈশবে ঘামাচি বেশি হয় কেন, প্রতিরোধ ও করণীয় কী

গরমের সময় শিশুদের মধ্যে ঘামাচির সমস্যা খুবই সাধারণ। ঘাম...

নাঈমকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ দাঁড়াল ৩০ লাখ টাকা

ওয়ার্কশপে কাজ করার সময় দুর্ঘটনায় হাত হারানো শিশু নাঈম...

সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন,...
spot_img

আরও পড়ুন

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ করলেই এমন দৃশ্য চোখে পড়ে। দীর্ঘ ভ্রমণ কিংবা সারাদিনের ব্যস্ততার পর একটি পরিচ্ছন্ন হোটেলকক্ষ স্বস্তির...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’ উন্মুক্ত করেছে। নতুন এই সংস্করণে ব্যবহারকারীদের জন্য কোনো নতুন ফিচার, নকশাগত পরিবর্তন কিংবা ব্যবহার অভিজ্ঞতায়...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা বা রক্তক্ষরণের কারণে হঠাৎ করে মস্তিষ্কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে স্ট্রোকের ঘটনা...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম করা কিংবা বিনোদনের জন্য ইয়ারবাড অনেকের দৈনন্দিন সঙ্গী। তবে সম্প্রতি অ্যাপলের মালিকানাধীন ব্র্যান্ড বিটসের একটি...
spot_img