Tuesday, July 7, 2026
26.6 C
Dhaka

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা বা রক্তক্ষরণের কারণে হঠাৎ করে মস্তিষ্কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে স্ট্রোকের ঘটনা ঘটে। আধুনিক চিকিৎসার ফলে মৃত্যুহার আগের তুলনায় কমলেও, বেঁচে যাওয়া অনেক রোগীকেই দীর্ঘ সময় ধরে শারীরিক, স্নায়বিক ও মানসিক নানা জটিলতার সঙ্গে লড়াই করতে হয়। চিকিৎসকদের মতে, কার্যকর পুনর্বাসনই তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের পর কেবল শরীরের এক পাশে পক্ষাঘাত নয়, আরও নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে পেশি শক্ত হয়ে যাওয়া, হাত-পা বাঁকা হয়ে যাওয়া, কাঁধে প্রদাহ ও ব্যথা, স্বাভাবিকভাবে চলাফেরায় সমস্যা এবং সংবহনতন্ত্রের বিভিন্ন জটিলতা।

এ ছাড়া ভারসাম্যহীনতার কারণে পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে। দীর্ঘ সময় একই অবস্থানে থাকার ফলে হাড়ের ওপরের ত্বকে সংক্রমণ, অচল পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধা এবং সেই জমাট রক্ত ফুসফুসে পৌঁছালে পালমোনারি এম্বোলিজমের মতো প্রাণঘাতী জটিলতাও দেখা দিতে পারে।

স্ট্রোকের পর অনেক রোগীর খাবার গেলা ও শ্বাসপ্রশ্বাসেও সমস্যা তৈরি হয়। খাবার বা লালা শ্বাসনালিতে প্রবেশ করলে এসপিরেশন নিউমোনিয়া হতে পারে, যা স্ট্রোক রোগীদের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে বিবেচিত। পাশাপাশি কফ পরিষ্কার করতে না পারার কারণে নিউমোনিয়া ও কাশির সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া মানসিক অবসাদ, মূত্রনালির সংক্রমণ এবং খিঁচুনির মতো সমস্যাও অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক-পরবর্তী চিকিৎসায় ফিজিওথেরাপিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম, গেট ট্রেনিং, স্ট্রেচিং, মোবিলাইজেশন এবং বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে তিনি রোগীর পেশির শক্তি ও নড়াচড়া পুনরুদ্ধারে কাজ করেন। তবে ফিজিওথেরাপিস্ট রোগ নির্ণয়, ওষুধ, ইনজেকশন কিংবা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন না।

অন্যদিকে একজন ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন বিশেষজ্ঞ রোগীর স্নায়বিক অবস্থা, পেশির টান, জোড়ার নড়াচড়া, গেলার সক্ষমতা এবং মানসিক অবস্থা একসঙ্গে মূল্যায়ন করেন। প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোমায়োগ্রাফি, সোয়ালো স্টাডি কিংবা ডপলার আলট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করিয়ে রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা হয়।

বিশেষজ্ঞদের মতে, একটি আদর্শ স্ট্রোক পুনর্বাসন ব্যবস্থায় একাধিক বিশেষজ্ঞের সমন্বিত কাজ প্রয়োজন। এ দলে সাধারণত ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞ, পুষ্টিবিদ এবং ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন বিশেষজ্ঞ একসঙ্গে রোগীর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। এ ধরনের সমন্বিত চিকিৎসা রোগীর দৈনন্দিন জীবনে দ্রুত ফিরে আসার সম্ভাবনা বাড়ায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...

আইপ্যাডেই সরাসরি হোয়াটসঅ্যাপ চালুর সুযোগ, থাকছে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে জনপ্রিয় বার্তাবিনিময় প্ল্যাটফর্ম...

কুমিল্লা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৩৩৬, বহিষ্কার ৮

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত...

সংস্কার বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও তা...

অতিরিক্ত চা-কফি ছাড়াই সারাদিন সতেজ থাকার ৭ কার্যকর উপায়

কাজের চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা দীর্ঘ সময় কম্পিউটার...

শিশুদের শৈশবে ঘামাচি বেশি হয় কেন, প্রতিরোধ ও করণীয় কী

গরমের সময় শিশুদের মধ্যে ঘামাচির সমস্যা খুবই সাধারণ। ঘাম...

নাঈমকে দেওয়া ক্ষতিপূরণের অর্থ দাঁড়াল ৩০ লাখ টাকা

ওয়ার্কশপে কাজ করার সময় দুর্ঘটনায় হাত হারানো শিশু নাঈম...

সরকার গণভোট ও জুলাই সনদকে এখন অস্বীকার করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন,...
spot_img

আরও পড়ুন

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ করলেই এমন দৃশ্য চোখে পড়ে। দীর্ঘ ভ্রমণ কিংবা সারাদিনের ব্যস্ততার পর একটি পরিচ্ছন্ন হোটেলকক্ষ স্বস্তির...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’ উন্মুক্ত করেছে। নতুন এই সংস্করণে ব্যবহারকারীদের জন্য কোনো নতুন ফিচার, নকশাগত পরিবর্তন কিংবা ব্যবহার অভিজ্ঞতায়...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম করা কিংবা বিনোদনের জন্য ইয়ারবাড অনেকের দৈনন্দিন সঙ্গী। তবে সম্প্রতি অ্যাপলের মালিকানাধীন ব্র্যান্ড বিটসের একটি...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে এক ব্যতিক্রমী মহাকাশ অভিযান। যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল যদি ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জিততে পারে,...
spot_img