Monday, September 14, 2026
33 C
Dhaka

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ইউজারনেম’ সুবিধা। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর প্রকাশ না করেই নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া শুরু করেছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

এতদিন হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর বিনিময় বাধ্যতামূলক ছিল। ফলে ব্যক্তিগত ফোন নম্বরই ব্যবহারকারীর প্রধান পরিচয় হিসেবে ব্যবহৃত হতো। নতুন ইউজারনেম সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের নম্বর গোপন রেখেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনেক পরিস্থিতিতে ব্যবহারকারীরা ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেই যোগাযোগ বজায় রাখতে চান। নতুন পরিচিত ব্যক্তি, পেশাগত যোগাযোগ কিংবা বিভিন্ন সামাজিক প্রয়োজনের ক্ষেত্রে ইউজারনেম ব্যবহারের মাধ্যমে সেই সুযোগ তৈরি হবে।

ইউজারনেম সংরক্ষণ করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে অ্যাপটি হালনাগাদ করতে হবে। এরপর ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ মেনুতে গিয়ে ‘ইউজারনেম’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে একটি স্বতন্ত্র বা ইউনিক ইউজারনেম নির্বাচন করা যাবে। যদি পছন্দের নামটি আগে থেকেই ব্যবহৃত হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপের নিজস্ব ইউজারনেম জেনারেটর বিকল্প নামের পরামর্শ দেবে।

নতুন এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে ‘ইউজারনেম কি’ নামে অতিরিক্ত নিরাপত্তা সুবিধাও। এটি চালু থাকলে নতুন কেউ প্রথমবার যোগাযোগ করতে চাইলে শুধু ইউজারনেম জানলেই হবে না, নির্দিষ্ট নিরাপত্তা কি-ও জানতে হবে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই কি পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারবেন। ফলে নিরাপত্তা আরও জোরদার হবে এবং অনাকাঙ্ক্ষিত যোগাযোগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তবে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এখনই ইউজারনেম সুবিধা দেখা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। কোনো অঞ্চলে সুবিধাটি উন্মুক্ত হলে ব্যবহারকারীদের অ্যাপের মাধ্যমেই জানানো হবে। চলতি বছরের শেষ নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে।

ইউজারনেম সুবিধা হোয়াটসঅ্যাপের বৃহত্তর গোপনীয়তা সুরক্ষা পরিকল্পনার অংশ। গত এক বছরে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের নিরাপত্তা বাড়াতে একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে উন্নত চ্যাট গোপনীয়তা ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট চ্যাট এক্সপোর্ট করা কিংবা ছবি ও ভিডিও ডাউনলোড সীমিত করা যায়। পাশাপাশি চ্যাট লক, স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার সুবিধা, পাসকি সমর্থন এবং সংবেদনশীল চ্যাটে প্রবেশ নিয়ন্ত্রণের মতো নিরাপত্তা ব্যবস্থাও চালু করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেম সুবিধা সামাজিক যোগাযোগমাধ্যমের মতো উন্মুক্ত পরিচয়ব্যবস্থা হবে না। এখানে কোনো অনুসন্ধানযোগ্য ডিরেক্টরি, ইউজারনেমের সুপারিশ বা আলাদা অনুসন্ধান পেজ থাকবে না। কাউকে প্রথমবার বার্তা পাঠাতে হলে তার সঠিক ইউজারনেম আগে থেকেই জানতে হবে। ফলে অনাকাঙ্ক্ষিত বার্তা পাওয়ার ঝুঁকিও অনেকটাই কমবে।

এ ছাড়া নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজারনেম সংরক্ষণের সুযোগ দেওয়া হবে। এর ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে একই পরিচয় বজায় রাখা সহজ হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img