Friday, June 12, 2026
26.7 C
Dhaka

আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এবং এর দায়ে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে। বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে অবস্থান নিয়েছেন, যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক স্কুলে হয়নি, এটা একেবারেই অনভিপ্রেত একটি ঘটনা।

শিক্ষা উপদেষ্টা বলেন, এটা অন্যায়, অন্যায্য যে, তারা নবম গ্রেডে আসতে চাচ্ছে। কারণ চাকরি যখন নিয়েছিলেন তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের এই দাবি, এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেই ছিল না। সুতরাং এটা একটা অন্যায্য ও অন্যায় দাবি। তিনি আরও বলেন, নবম গ্রেডে বিসিএস এডমিন ক্যাডাররা আসেন। কাজেই এটা এককভাবে তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় না। এটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। এই পদে যে কেউ হুট করে চাইলেই যেতে পারে না।

তিনি বলেন, নবম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে তুলনামূলক একটি বিষয় রয়েছে। দিন দুয়েক আগে তারা এই দাবি উত্থাপন করেছে এমন সময় যখন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। কোনো কোনো জায়গায় বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা সামনে। মূলত তারা শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ।

উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি এবং বলছি যে, আপনারা আগামীকাল থেকে পরীক্ষা নেবেন। অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে যে শাস্তি রয়েছে সেগুলোর জন্য তৈরি থাকতে হবে। সরকারের অবস্থান দৃঢ় এবং পরীক্ষায় কোনো রকম আপস হবে না। শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর চাপ যেন না বাড়ে, সেজন্য পরীক্ষার আয়োজন অব্যাহত রাখতে হবে।

তিনি জানান, আজ সন্ধ্যায় সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পরীক্ষা দিতে আগ্রহী। তবে একটি অংশ পরীক্ষা নিচ্ছে না। শিক্ষকরা আগামীকাল থেকে পরীক্ষা নেবেন, অন্যথায় তারা শাস্তির মুখোমুখি হবেন।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...
spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...
spot_img