Saturday, May 23, 2026
34 C
Dhaka

যশোরে বিএনপির পরাজয় নিয়ে দলের ভেতরে দ্বন্দ্ব প্রকাশ্যে

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার পরাজয়কে কেন্দ্র করে দলের স্থানীয় নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। পরাজয়ের দায় নিয়ে দলের দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং পাল্টা বক্তব্য দিচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপির নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলন করে পরাজয়ের জন্য সাবিরা সুলতানাকে দায়ী করেন। তবে তাদের অভিযোগ নাকচ করে পাল্টা বক্তব্য দিয়েছেন সাবিরা সুলতানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান (সামাদ নিপুন)। তিনি বলেন, ‘সাবিরা সুলতানা বিএনপি নেতা নাজমুল ইসলামের (তাঁর স্বামী) হত্যার আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করেছেন। কিন্তু তিনি নাজমুল হত্যার বিচার দাবি করেননি। তিনি রাজনীতিতে অদূরদর্শী, অজ্ঞ ও অদক্ষ। তিনি দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে একের একের এক হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতারা দলে জায়গা পাননি। যে কারণে নেতা-কর্মীরা তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন। তারপরও আমরা নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছি। কিন্তু তিনি আমাদের সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখেছেন। ফলে তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। এখন নিজের ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে চাপাতে চান। তিনি কেন্দ্রে ও গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, যা দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে।’

সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী এবং চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পরাজিত প্রার্থী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা বলেন, ‘যারা সংবাদ সম্মেলন করেছে, তারা একটি সংঘবদ্ধ চক্র। তারা সংঘবদ্ধ হয়ে নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছে। তাঁদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা চৌগাছা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ব্যালটে তাঁর নাম ছিল। তিনি কিছু ভোটও পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাঁরা বিশেষ বিশেষ সময়ে দলের বিপক্ষে কাজ করেন। ৫ আগস্টের আগে তাঁরা আওয়ামী লীগের সঙ্গে মিশে কাজ করেছেন। পরে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদকসহ নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। দফায় দফায় জামায়াতের সঙ্গে বৈঠক করে আর্থিক লেনদেন করেছেন। দল আমাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই-বাছাই করেই মনোনয়ন দেয়। আমি নির্বাচিত হলে তাঁদের অনৈতিক কাজে বিঘ্ন ঘটতে পারে—এ আশঙ্কায় তাঁরা নির্বাচনে আমার বিরোধিতা করেছেন।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে যশোর-2 আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদের কাছে পরাজিত হন। নির্বাচনের পর থেকেই দুই উপজেলার নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করে। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয় বিএনপির তৃণমূল নেতারা আশঙ্কা করছেন, দলের এই বিভক্তি সামনে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘সংসদ নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। আমাদের দলের মধ্যে বিভক্তির কারণে সামনে স্থানীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে। এই নির্বাচনে আমরা বিভক্তি বাদ দিয়ে আবার মিলেমিশে রাজনীতিতে পথ চলতে চাই।’

অন্যদিকে সাবিরা সুলতানা বলেন, ‘দলের মধ্যে অনৈক্য থাকলে তৃণমূলে প্রভাব তো পড়েই। আমাদের কাছে যেকোনো নির্বাচনই গুরুত্বপূর্ণ। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্ব আমাকে যখন যে নির্দেশনা দিয়েছে, আমি তা অনুসরণ করেছি। আওয়ামী লীগের সময়ে যখন কথা বলা যেত না, তখন উপজেলা পরিষদ নির্বাচনে আমি জয়ী হয়েছি। নির্বাচনের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। স্থানীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ করার জন্য আমি শিগগিরই সাংগঠনিক কার্যক্রম শুরু করব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img