Saturday, May 23, 2026
33 C
Dhaka

বসন্তের বৃষ্টিতে ঝলমল অশোকমঞ্জরি

মৌলভীবাজার শহরের মনু নদের পাড়ের শান্তিবাগ ওয়াকওয়ে এলাকায় এখন অশোক ফুলের রঙে রঙিন হয়ে উঠেছে প্রকৃতি। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে কমলা রঙের অশোকমঞ্জরি। ডালভরা ফুলের সৌন্দর্য দূর থেকেই পথচারীদের আকৃষ্ট করছে। বসন্তের এই সময়ে একাধিক অশোকগাছ যেন হৃদয় উজাড় করে ফুটিয়েছে রঙিন ফুল।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে মনু নদের তীর ঘুরে দেখা যায়, অশোকগাছের ডালে ডালে থোকা থোকা কমলা রঙের ফুল ফুটে আছে। পাতার আড়ালে খোঁপার মতো সাজানো ফুলগুলো গাছের সবুজ পাতার সঙ্গে মিশে তৈরি করেছে অপূর্ব দৃশ্য। কোথাও কোথাও বাসি হয়ে যাওয়া ফুলের রং গাঢ় লালে রূপ নিয়েছে। কিছু ফুলের ওপর ভনভন করছে কালো ভ্রমর, আবার কোথাও পিঁপড়ার ছোটাছুটি দেখা যায়।

গাছের নিচে ঘাসের জমিনে ঝরে পড়েছে অনেক অশোকমঞ্জরি। সবুজ ঘাসের বুকে ছড়িয়ে থাকা কমলা ফুলগুলো যেন সুই-সুতার সূক্ষ্ম নকশার মতো দেখাচ্ছে। দূর থেকে মনে হয় সবুজের বুকে কেউ কাঁথা সেলাইয়ের মতো করে ফুলগুলো গেঁথে দিয়েছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাত থেকে মৌলভীবাজার শহরসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়। মাঝে মাঝে মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরতে থাকে ফাল্গুনের প্রথম বৃষ্টি। শীতের পর প্রকৃতিতে এই প্রথম বৃষ্টির স্পর্শে চারপাশে ছড়িয়ে পড়ে ভেজা মাটির সোঁদা গন্ধ। বৃষ্টিতে ধুয়ে-মুছে গাছের পাতা ঝকঝকে হয়ে ওঠে। শনিবার সকালেও কয়েক দফা হালকা বৃষ্টি হয়েছে।

বসন্তের এমন স্নিগ্ধ আবহে অশোকগাছের ঝুলন্ত তামাটে কচি পাতাও নজর কাড়ছে। গাছের ডগায় ঝুলে থাকা নতুন পাতাগুলো বাতাসে দুলে প্রকৃতির সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

নিসর্গবিদ দ্বিজেন শর্মা তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে অশোকের বর্ণনায় উল্লেখ করেছেন, অশোক শব্দের অর্থ দুঃখহারী। এই গাছের নামের পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে। অশোকগাছে রয়েছে ভেষজ গুণ, শীতল ছায়া, মধুর গন্ধ এবং প্রস্ফুটনের ঐশ্বর্য। দেশি এই বৃক্ষের খ্যাতি বহু প্রাচীন এবং এর ফুলকে প্রেমের প্রতীক হিসেবেও ধরা হয়।

অশোক গাছ মূলত ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় বৃক্ষ। মাঝারি আকারের এই গাছের কাণ্ড মসৃণ ও ধূসর রঙের। পাতাগুলো লম্বা ও বর্শাফলাকৃতির। কচি পাতা নিচের দিকে ঝুলে থাকে এবং তামাটে রঙ ধারণ করে। নতুন ফুল ফুটলে তা কমলা রঙের হয়, পরে ধীরে ধীরে লাল হয়ে যায়।

পুষ্পমঞ্জরি পিঁপড়ার জন্য প্রিয় আবাসস্থল হিসেবেও পরিচিত। প্রায় সারা বছরই অশোক ফুল ফোটে, তবে বসন্ত ও হেমন্ত ঋতুতে এর ফুল বেশি দেখা যায়। গাছের ফল শিমের মতো আকৃতির, চ্যাপ্টা এবং হালকা বেগুনি রঙের হয়। বীজ থেকে সহজেই নতুন চারা জন্মে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img