Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশনটির গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে জেলা শহরে সিএনজি চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

স্টেশন কর্তৃপক্ষের হাতে থাকা কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নির্বাচনের রাতে ১০ থেকে ১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে গ্যাস পাম্পে প্রবেশ করে। তারা হঠাৎ হামলা চালিয়ে গ্যাস সরবরাহের বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশ ভাঙচুর করে দ্রুত সরে যায়। হামলার ফলে স্টেশনটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জেলা শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় গ্যাসচালিত যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। গ্যাস না পেয়ে সিএনজি চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মহাসড়কে সিএনজিচালিত যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

সিএনজি চালক মো. শরীফ বলেন, গ্যাস নিতে এসে দেখি সরবরাহ বন্ধ। পরে জানতে পারি রাতে হামলা হয়েছে। গ্যাস না পেলে গাড়ি চালানো সম্ভব না।

গ্যাস পাম্পের কর্মচারী ও মেশিন অপারেটর ইনচার্জ মো. শামীম জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি দল পাম্পে ঢুকে হঠাৎ হামলা চালায়। তারা বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশ ভেঙে দ্রুত চলে যায়।

গেটম্যান আক্তার হোসেন বলেন, আমি ওই সময় ছুটিতে ছিলাম। শনিবার এসে দেখি পাম্পে হামলা হয়েছে। সিসিটিভিও তারা ভেঙে ফেলেছিল, সেগুলো আপাতত পরিবর্তন করা হয়েছে।

এদিকে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমরা মালিক পক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দোষীদের বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়েও আমরা সচেষ্ট আছি এবং দ্রুত স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

গ্যাস পাম্পের শিফট ইনচার্জ মো. কিরণ জানান, এখনো মামলা দায়ের করা হয়নি। প্রশাসন হামলাকারীদের নাম জানতে চেয়েছে, তবে সিসিটিভি ফুটেজে কারও মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।

তবে ঘটনাস্থল পরিদর্শন করলেও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ ও সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় চালু এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img