Monday, June 8, 2026
27.2 C
Dhaka

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উত্তেজনা, পুলিশ লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হয়েছেন।

আজ বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ব্যারিকেড তৈরি করেছিল।

আজ বেলা সাড়ে তিনটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের লোকজন ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা পুলিশকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। কিছু ব্যক্তি জলকামানের ওপর উঠে সেটার ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ জনস্বার্থে অ্যাকশনে বাধ্য হয়।

সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হন। তিনি এবং উপস্থিত লোকজন প্রতিবাদ মিছিল শুরু করেন, যা ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড় পর্যন্ত চলে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...
spot_img

আরও পড়ুন

পুলিশের দ্রুত অভিযানে ধরা পড়ল হামলাকারী যুবক

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর মাত্র...

তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু উদ্ধার, চক্র শনাক্তে অভিযান

কক্সবাজার শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আবির হোসেনকে মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক...

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন...

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...
spot_img