Monday, June 15, 2026
35.1 C
Dhaka

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটান। এতে এলাকায় আতঙ্ক ও জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও ২৩ জনকে আটক করা হয়।

রোববার (৭ জুন) গ্রেপ্তার ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে, একই ঘটনার রেশ ধরে শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের মাইকে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রদলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একটি আওয়ামী লীগ কার্যালয় এবং বিএনপির এক কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...
spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুঃখ-কষ্ট অন্য মুসলমান অনুভব করবে—এ শিক্ষাই পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ...
spot_img