Monday, June 8, 2026
33.5 C
Dhaka

বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নগরবাসী, দ্রুত সমাধানের দাবি

হাসনাবাদ গ্রিডে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনভর ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও শিল্পপ্রতিষ্ঠানগুলো। বিকেলে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা সম্ভব হয়।

বিদ্যুৎ সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে আবাসিক এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে রোববার রাতে বড় ধরনের লোডশেডিংয়ের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। তাই সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং অব্যাহত থাকতে পারে।

দিনভর বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো এলাকার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্বেগজনক। এতে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান,...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায়...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র...

সাতমেরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রের...

ইয়াবা ও গাঁজাসহ আটক মা-ছেলে আদালতে প্রেরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মা...

অপহরণ ও ধর্ষণ মামলায় তদন্ত জোরদার, গ্রেপ্তার ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে...

বৃষ্টিপাত কমে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে পানিসংকটের ঝুঁকি

গত পাঁচ দশকে রাজশাহী অঞ্চলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত উল্লেখযোগ্য...

হবিগঞ্জে বজ্রপাতের তাণ্ডব, নারীসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের তিনটি উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে নারীসহ তিনজনের মৃত্যু...

জোবায়েরের মৃত্যুর পর উত্তাল বন্দর, থানার সামনে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার কয়েক দিন পর...

টহল পুলিশের তথ্যেই মিলল লুকিয়ে রাখা শটগানের সন্ধান

পিরোজপুরে সদর ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে একটি...

মৃত্যুর তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য পরিকল্পনা হবে আরও কার্যকর

মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং মৃত্যুর প্রকৃত...

মোল্লাহাটে মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১ আহত ৪

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার...

শেষ ইচ্ছা পূরণে ঢাকঢোলের আয়োজন, আলোচনার পর সরে এলো পরিবার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক প্রবীণ ব্যক্তির দাফনকে কেন্দ্র করে...
spot_img

আরও পড়ুন

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন...

আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি খ্যাতি নয়, তাকওয়া

মানুষের সামাজিক অবস্থান, সম্পদ কিংবা খ্যাতি নয়; বরং ঈমান, তাকওয়া ও নেক আমলই আল্লাহর কাছে মর্যাদার প্রকৃত মানদণ্ড—ইসলামের শিক্ষা এমনটাই বলে। বাহ্যিক জৌলুশ দেখে...

মিছিলের রেশ ধরে সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা...

গাইবান্ধায় প্রতিবেশী দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাইসহ আরও কয়েকজন আহত হয়েছেন।...
spot_img