Sunday, August 2, 2026
32.1 C
Dhaka
No menu items!

পাঁচ বছর পর বাড়ি ফেরা হলো না, প্রবাসীর মৃত্যুতে শোক

চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী শহীদ উল্ল্যাহর (৪৮) দেশে ফেরার বহু প্রতীক্ষিত স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তব হয়নি। পাঁচ বছর পর পরিবারের কাছে ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু তার আগেই ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এখন তার বাড়ি ফেরা হবে নিথর দেহ হয়ে।

শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে ওমানের লুলু মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, পরিবারের জন্য কেনাকাটা শেষে সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদ উল্ল্যাহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মরহুম মোহাম্মদ মিস্ত্রীর চতুর্থ ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি ওমানের একটি প্রতিষ্ঠানে এমব্রয়ডারি কর্মী হিসেবে কাজ করছিলেন। এবার টানা পাঁচ বছর পর দেশে ফেরার জন্য সব প্রস্তুতি শেষ করেছিলেন তিনি। আগামী ১১ জুন ওমান থেকে রওয়ানা হয়ে ১২ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তার।

স্বজনরা জানান, টিকিট কাটা, পরিবারের সঙ্গে পুনর্মিলনের পরিকল্পনা সবই চূড়ান্ত ছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়।

নিহতের ছোট ভাই এমদাদ হোসেন বলেন, ভাইয়া পাঁচ বছর পর বাড়ি আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলেন। পরিবারের সবার জন্য কেনাকাটা করছিলেন। সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গাড়ি তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, “আমরা তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এখন তাকে কফিনে করে আনতে হবে—এটা ভাবতেই কষ্ট হচ্ছে।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার কার্যক্রম চলছে। কয়েক দিনের মধ্যেই তার মরদেহ চট্টগ্রামে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img