Saturday, June 20, 2026
27 C
Dhaka

বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স ঘিরে নতুন বিতর্ক

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামলেও দলের প্রথম ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পারফরম্যান্সের কারণে। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করা ম্যাচে রোনালদোর উপস্থিতি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন অনেকে। ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনায় যোগ দেয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমও। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ ম্যাচ বিশ্লেষণে একটি কঠোর ভাষার কলাম প্রকাশ করে। সেখানে লেখক রিচার্ড জলি শিরোনাম দেন, ‘১০ জন খেলোয়াড় এবং একজন মূর্তি’।

শুধু সংবাদমাধ্যম নয়, সাবেক ফুটবল তারকাদের মধ্যেও এসেছে প্রতিক্রিয়া। কিংবদন্তি থিয়েরে অঁরিও রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলে আলোচনা তৈরি হয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা শুরু হলে তার সমর্থকরাও সক্রিয় হয়ে ওঠেন। অনেকেই দাবি করেন, সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় ম্যাচে প্রভাব ফেলতে পারেননি পর্তুগাল অধিনায়ক। বিশেষ করে আক্রমণভাগে বল সরবরাহ কম পাওয়াকে কারণ হিসেবে তুলে ধরেন তারা।

এমনই এক আলোচনায় নতুন বিতর্কের জন্ম দেন পর্তুগালের মিডফিল্ডার জোয়াও নেভেসের প্রেমিকা মাদালেনা আরাগাও। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নেভেসের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার ৮৭ কে নিয়ে আমি গর্বিত।’ কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একমাত্র গোলটি করেছিলেন নেভেস।

ছবির নিচে এক রোনালদো-সমর্থক মন্তব্য করেন, ‘তোমার প্রেমিককে বলো আমার আইডলকে (রোনালদো) পাস দিতে।’ সেই মন্তব্যের জবাবে মাদালেনা লেখেন, ‘তোমার আইডলকে বলো অবসর নিতে, সে খুবই স্বার্থপর।’

এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা শুরু হয়। কেউ এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি অপ্রয়োজনীয় বিতর্ককে আরও উসকে দিয়েছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে এমন মন্তব্য পর্তুগাল শিবিরের পরিবেশেও প্রভাব ফেলতে পারে বলে আলোচনা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে সেরা মেসি

বিশ্বকাপের শুরুতেই নিজের উপস্থিতি নতুন করে জানান দিলেন লিওনেল...

পারেদেসকে নিয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন স্কালোনি

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০...

অভিবাসী ইস্যুতে আফ্রিকার সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া

বিশ্বকাপের মাঠে আফ্রিকার দেশগুলোর মধ্যে পারস্পরিক সমর্থনের চিত্র দীর্ঘদিনের...

ম্যাট হেনরির পাঁচ উইকেটে চাপে ইংল্যান্ড

প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে...

ব্যক্তিগত নয়, দলীয় ফুটবলের পরামর্শ অঁরির

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি পর্তুগাল। টুর্নামেন্টে নবাগত...

মেসিকে সর্বকালের সেরা বললেন লামিনে ইয়ামাল

লিওনেল মেসিকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার আলোচনায়...

ভিএআর পেরিয়ে উল্লাস, দুই গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রযুক্তির এই সময়ে ফুটবলে গোল উদযাপনের মুহূর্তও অনেক সময়...
spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত হয় সবার আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবল, কারিগরি দক্ষতা ও...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নেওয়ার...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া স্কটল্যান্ডকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা এবং প্রথম...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্টে অংশ নেওয়া দলটি এবার...
spot_img