Wednesday, April 8, 2026
29 C
Dhaka

২২৫ বছর পর সমুদ্রতলে মিলল ডেনিশ যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ

দুই শতাব্দীরও বেশি সময় পর সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেছে ডেনমার্কের একটি ঐতিহাসিক যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ, যা দেশটির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আবার সামনে নিয়ে এসেছে। কোপেনহেগেন বন্দরের নিচে প্রায় ৪৯ ফুট গভীরে এ জাহাজটির সন্ধান পেয়েছেন সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকরা।

১৮০১ সালের ‘ব্যাটল অফ কোপেনহেগেন’-এ ব্রিটিশ নৌবাহিনীর অ্যাডমিরাল হোরাটিও নেলসনের আক্রমণে ডুবে যায় ‘ড্যানিব্রোগে’ নামের এই যুদ্ধজাহাজ। সেই ঘটনার ২২৫ বছর পূর্তির দিনেই এ আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়, যা ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

ডেনমার্কের ভাইকিং শিপ মিউজিয়ামের নেতৃত্বে কয়েক মাস ধরে পানির নিচে অনুসন্ধান চালানো হচ্ছিল। মিউজিয়ামের সামুদ্রিক প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মর্টেন জোহানসেন বলেন, “ডেনমার্কের জাতীয় আবেগের এক বিশাল অংশ এ ধ্বংসাবশেষ।”

তিনি আরও বলেন, “ইংরেজ যুদ্ধজাহাজগুলোর গোলার আঘাতে যখন একটি জাহাজ চুরমার হয়ে যাচ্ছিল তখন সেটির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা আসলে কেমন ছিল তা আমাদের অজানা। এ ধ্বংসাবশেষটি খুঁটিয়ে দেখলে হয়ত সেই না বলা গল্পের কিছুটা আমরা জানতে পারব।”

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ওই যুদ্ধে ডেনমার্কের নৌবহর ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই ভয়াবহ সংঘর্ষে হাজারো মানুষ হতাহত হন এবং এটি নেলসনের অন্যতম বড় যুদ্ধ হিসেবে বিবেচিত।

৪৮ মিটার দীর্ঘ ড্যানিব্রোগে ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ব্রিটিশ গোলাবর্ষণে জাহাজটির উপরের অংশ ধ্বংস হয়ে যায় এবং পরে অগ্নিবোমার আঘাতে আগুন ধরে পুরো জাহাজটি বিস্ফোরিত হয়।

খননকাজে ইতোমধ্যে কামান, ইউনিফর্ম, পদক, জুতা, বোতলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এমনকি একজন নাবিকের চোয়ালের অংশও পাওয়া গেছে, যা নিখোঁজ ক্রু সদস্যদের একজনের বলে ধারণা করা হচ্ছে।

ডুবুরি মারি জনসন বলেন, “মাঝেমধ্যে পানির নিচে কিছুই দেখা যায় না। তখন আমাদের হাতের আঙুল দিয়েই সব অনুভব করে দেখে নিতে হয়। চোখ নয়, যেন আঙুল দিয়েই সব দেখতে হয় আমাদের।”

বিশেষজ্ঞরা বলছেন, কাঠের নমুনা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি সেই সময়েরই জাহাজ। বর্তমানে কোপেনহেগেন বন্দরে বড় একটি আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ চলায় ধ্বংসাবশেষটি সংরক্ষণের আগে দ্রুত খননকাজ চালানো হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img