Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

অ্যাপলের স্মার্ট গ্লাস কি বদলে দেবে স্মার্টফোনের ভবিষ্যৎ

স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে উঠেছে বর্তমান সময়ে। শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনের বড় অংশজুড়ে আছে স্মার্টফোন। সন্তানকে ব্যস্ত রাখতে বাবা-মায়ের হাতেও প্রথম পছন্দ হয়ে উঠেছে এই ডিভাইস। তবে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক নানা ক্ষতির ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে স্মার্টফোনের বিকল্প ডিভাইস আনতে যাচ্ছে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্ট ওয়্যারেবল প্রযুক্তির নতুন দিগন্ত হিসেবে অ্যাপল ইনকর্পোরেশনের সম্ভাব্য স্মার্ট গ্লাস নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এই ডিভাইস সফল হলে ব্যবহারকারীদের স্মার্টফোন নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে, এমনকি ভবিষ্যতে আইফোন ব্যবহারের ধরনেও বড় পরিবর্তন আসতে পারে।

গুঞ্জন অনুযায়ী, এআই-চালিত স্মার্ট গ্লাস ব্যবহারকারীর দৈনন্দিন সহকারী হিসেবে কাজ করবে। এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার যুক্ত থাকতে পারে, যা আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। ফলে কণ্ঠের নির্দেশেই নানা তথ্য জানা সম্ভব হতে পারে, আলাদা করে স্মার্টফোন ব্যবহার ছাড়াই।

বিশেষজ্ঞদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে এই গ্লাস খাবারের প্লেট দেখে উপাদান শনাক্ত করা, কোনো স্থানের নাম জানানো কিংবা ইভেন্ট পোস্টার থেকে তথ্য সংগ্রহ করে ক্যালেন্ডারে যোগ করার মতো কাজ সহজ করবে। এসব সুবিধা ধীরে ধীরে স্মার্টফোনের বিকল্প হিসেবে গ্লাস ব্যবহারের পথ তৈরি করতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিভাইসটিতে ক্ষুদ্র ওলেড ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যেখানে বাস্তব দৃশ্যের ওপর ডিজিটাল তথ্য ভেসে উঠবে। এতে আলাদা স্ক্রিনে তাকানোর প্রয়োজন নাও থাকতে পারে। শুরুতে স্মার্ট গ্লাস ফোনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করলেও ভবিষ্যতে এটি স্বতন্ত্র ও ক্লাউডভিত্তিক ডিভাইস হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

নেভিগেশন, খাবারের তথ্য জানা কিংবা দৈনন্দিন কাজে সহায়তার মতো ব্যবহারিক দিক নিয়ে আলোচনা চললেও সামাজিকভাবে এই ডিভাইস কতটা দ্রুত গ্রহণযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সফল হলে স্মার্ট গ্লাস ওয়্যারেবল প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করতে পারে এবং স্মার্টফোনের ভূমিকা আমূল বদলে দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন।...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি...

কেওডালায় প্রতিবেশী বিরোধে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছেলের সঙ্গে প্রতিবেশীর বিরোধের জেরে দুলাল...

ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক...

বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর...

উত্তম ভাষা কেন তাকওয়ার অংশ

মানুষের পারস্পরিক সম্পর্ক রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখতে...

১৫ জেলের ট্রলারে ভাগ্য ধরা দিল গভীর সমুদ্রে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে এক ট্রলারের জালে ধরা পড়েছে...

‘আদেশ অমান্য করলে ঘটনাস্থলেই মৃত্যুদণ্ড’, বিবিসিকে রুশ সেনা

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতির নৃশংসতা ও ভয়াবহতা...

২১ সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের...

নিরাপত্তা প্রহরীকে মারধর ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের...

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো আনুষ্ঠানিক প্যানেল...

গ্যাস লিকেজ সন্দেহে তদন্তে ফায়ার সার্ভিস ও গ্যাস কোম্পানি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ...
spot_img

আরও পড়ুন

পাঁচ বছরে আবাদ কমেছে ২১%, উৎপাদন কমেছে ২৮%

চট্টগ্রামের চন্দনাইশে আলু চাষে এবারও কৃষকরা লোকসান ভোগ করছেন। ২০ শতক জমিতে আলু চাষ করা মো. হারুন বলেন, প্রতি কেজি আলু ১৮ টাকায় বিক্রি...

পোশাকপল্লির লক্ষ্য ৭ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে বেচাকেনা জোরদার হয়েছে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর, পূর্ব আগানগর, আলম বিপণিবিতান, নুরু মার্কেট, চরকালীগঞ্জ, কালীগঞ্জ ও...

সরকারি চা-বাগানে ভুতুড়ে শ্রমিকের তথ্য ফাঁস

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সরকারি নিউ সমনবাগ চা-বাগানে সরকারি তালিকায় থাকা শ্রমিকদের মধ্যে বহুজনের অস্তিত্ব নেই। চা-বাগানের খাতায় নাম আছে, প্রভিডেন্ট ফান্ডের হিসাব আছে,...

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে মা মোস্তফা বেগমের (৮০) মৃত্যু...
spot_img