Monday, April 6, 2026
26 C
Dhaka

তারাবির নামাজে অভূতপূর্ব উপস্থিতি মক্কা ও মদিনায়

সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম তারাবির নামাজে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে একসঙ্গে ১০ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সাউদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ওমরা পালনকারী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে পবিত্র দুই মসজিদ এবং আশপাশের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অব সাউদি আরাবিয়া রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ঘোষণার পরপরই মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে তারাবির প্রস্তুতি শুরু হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম রাতেই অন্তত ১০ লাখের বেশি মুসল্লি তারাবির নামাজে অংশ নেন। নামাজের সময় পবিত্র কাবা শরিফের মাতাফ এলাকা ছাড়াও মসজিদের প্রতিটি তলা, ছাদ এবং বাইরের চত্বর মুসল্লিতে পরিপূর্ণ ছিল।

পবিত্র দুই মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমরা পালনকারীদের জন্য নির্দিষ্ট মাতাফ এলাকা ও নিচতলা বরাদ্দ রাখা হয়েছে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য কয়েকশ ইলেকট্রিক কার ও স্মার্ট রোবট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাবা প্রাঙ্গণ ও প্রধান প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যানথ্রপিকে বড় বিনিয়োগ অ্যামাজনের, তবুও স্বাধীন প্রতিষ্ঠান

প্রযুক্তি বিশ্বে জেনারেটিভ এআই টুলের দ্রুত বিস্তারের সঙ্গে ‘ক্লড’...

মহাবিশ্বের শৃঙ্খলায় স্রষ্টার নিদর্শন

মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল গ্রহ-নক্ষত্র পর্যন্ত...

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং...

পটিয়ায় ক্রীড়া উন্নয়নে নতুন কমিটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা বাড়াতে উপজেলা ক্রীড়া...

লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্রের অভাবে পাঁচটি...

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...
spot_img

আরও পড়ুন

অ্যানথ্রপিকে বড় বিনিয়োগ অ্যামাজনের, তবুও স্বাধীন প্রতিষ্ঠান

প্রযুক্তি বিশ্বে জেনারেটিভ এআই টুলের দ্রুত বিস্তারের সঙ্গে ‘ক্লড’ এখন অন্যতম আলোচিত নাম। লেখালেখি, কোডিং থেকে শুরু করে জটিল আর্থিক বিশ্লেষণ—বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে...

মহাবিশ্বের শৃঙ্খলায় স্রষ্টার নিদর্শন

মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল গ্রহ-নক্ষত্র পর্যন্ত সবকিছুতেই স্রষ্টার অসীম ক্ষমতা, জ্ঞান এবং পরিকল্পনার নিখুঁত প্রতিফলন দেখা যায়। সৃষ্টির এই বৈচিত্র্য ও...

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আসক্তি...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই তারাটি মহাবিশ্বের প্রাচীন পরিবেশ এবং তারা গঠনের রহস্য উদঘাটনে...
spot_img