Wednesday, June 17, 2026
27.8 C
Dhaka

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ইসরায়েল ও ইরান আঞ্চলিক শান্তির পথে একসঙ্গে এগোতে পারে। তবে ইরান এই প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনো অবস্থাতেই ইরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেন, “ইসরায়েলিরা দখলদার, তারা শিশু হত্যা ও গণহত্যার মতো জঘন্য অপরাধে জড়িত। তাদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না।”

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যেখানে একসময় যুদ্ধে লিপ্ত দেশগুলো সংলাপে বসছে। তিনি আশা প্রকাশ করেছেন, ইরানও এই বৃহত্তর শান্তি কাঠামোর অংশ হবে। তবে ইরানের প্রতিক্রিয়া একেবারেই নেতিবাচক। আরাঘচি জানান, ইসরায়েল কখনো শান্তির অংশ হতে পারে না, গাজায় তারা বারবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙেছে এবং অতীতের অভিজ্ঞতায় ইসরায়েলের ওপর আস্থা রাখা যায় না।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইরানের সঙ্গে নতুন পারমাণবিক আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু ইরান সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আরাঘচি বলেছেন, “আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি, এটি আমাদের জনগণের অধিকার। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারকে সম্মান করলেই নতুন আলোচনা সম্ভব।”

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। দেশটির জ্বালানি রফতানি বন্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ৫০টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাতে তেহরানের ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস বন্ধ করা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...
spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ হলে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। সমর্থকদের চোখ...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আট দলের...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ী সাব্যস্ত করে এই...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...
spot_img