Saturday, June 20, 2026
33.8 C
Dhaka

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

ইউরোপজুড়ে ফের ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী বার্ড ফ্লুর নতুন ঢেউ। সংক্রমণ ঠেকাতে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ একাধিক দেশ জরুরি সতর্কতা জারি করে পোলট্রি খামারগুলোতে লকডাউন ঘোষণা করেছে।

বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামে এক টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পর বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে সরকার। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, ভাইরাস শনাক্তের পর ৩১৯টি টার্কি মারা যায় এবং সংক্রমণ রোধে ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়েছে।

গত কয়েক বছরে বার্ড ফ্লুর কারণে ইউরোপে শত শত কোটি পোলট্রি মারা গেছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি খাদ্যদ্রব্যের দাম বেড়েছে এবং নতুন মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (WOAH) জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত দেয়।

অন্যদিকে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলের একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্সও গত মঙ্গলবার বেলজিয়ামের মতো একই সতর্কতা ঘোষণা করেছে এবং পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...
spot_img

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসগুলোতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার অন্যতম। তবে রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...
spot_img