Friday, June 26, 2026
35.4 C
Dhaka

নেতানিয়াহুর বাসভবনে গোপন ক্যামেরা স্থাপনের দাবি ইরানি এমপির

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গোপন নজরদারি ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমন বিস্ফোরক দাবি করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য মোজতবা জারেই। তিনি দাবি করেন, এ তথ্য অনুমাননির্ভর নয় বরং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে প্রমাণিত।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জারেই লেখেন, “আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির এমন একটি স্থানে নজরদারি ক্যামেরা স্থাপন করেছি, যেখান থেকে সরাসরি নজরদারি সম্ভব।”

এই ঘটনাকে ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় অর্জন বা “অভূতপূর্ব মাইলফলক” বলেও উল্লেখ করেন তিনি। আরও বলেন, “জায়নবাদীদের ঘাঁটিতে এখন আর কোনো গোপন স্থান নেই।”

তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বিশ্লেষকেরা বলছেন, এই দাবি ইরান ও ইসরাইলের মধ্যে চলমান প্রচারযুদ্ধের অংশ হিসেবে দেখা যেতে পারে। দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য আরও উত্তেজনা বাড়াতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। ধারণা করা হয়, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলার সঙ্গে জড়িত ছিল। যদিও ওই হামলার দায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img