Saturday, June 27, 2026
28.4 C
Dhaka

বাজারে মাঝারি বাজেটের নতুন ফোন আনল স্যামসাং

মশিউর হক তানজিল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, চ্যানেল আগামী

 

দেশের বাজারে গ্যালাক্সি জে সিরিজের নতুন ফোন আনল স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি জে৮। গ্যালাক্সি জে সিরিজের সর্বশেষ সংযোজন এটি। স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঝারি বাজেটের গ্যালাক্সি জে৮ এ থাকবে ফ্ল্যাগশিপ ডিভাইসের নানা ফিচার।

ফোনটিতে রয়েছে বেজেল লেস ইনফিনিটি ডিসপ্লে ও ৬ ইঞ্চির সুপার অ্যামোলেড এইচডি প্লাস স্ক্রিন। এর স্ক্রিনের রেশিও ১৮.৫:৯। এর স্ক্রিন রেজ্যুলেশন ৭২০x১৪৮০ পিক্সেল। ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি ভাল গ্রিপ প্রদানের পাশাপাশি বেশ দীর্ঘস্থায়ীও হয়। ফোনটিতে রয়েছে ১.৭ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ও ১.৯ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা। এতে রয়েছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ এবং লাইভ ফোকাস মোড। এছাড়াও ফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচার ও অ্যাডজাস্টেবল এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সামনের ক্যামেরায় আরও রয়েছে সেলফি ফোকাস ও এআর স্টিকার মোড।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৮ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি মেমরি বা রম; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটিতে রয়েছে ৩৫০০ এমএএইচ এর নন-রিমোভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। এছাড়াও সিকিউরিটি ফিচার হিসেবে এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, সিকিউর ফোল্ডার সিস্টেম এবং ফেস রিকগনিশন আনলক ফিচার।

এতসব ফিচারের এই ফোনটির দাম ২৯ হাজার ৫০০ টাকা।

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img