Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই সিরিজ উন্মোচনের পর ২ মার্চ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রি-অর্ডার শুরু হয়েছে। এই প্রি-অর্ডার কার্যক্রম চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

প্রি-অর্ডার নিশ্চিত করা গ্রাহকেরা নির্ধারিত সময়ের আগেই ডিভাইস হাতে পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার সম্পন্ন করবেন, তারা আনুষ্ঠানিক বিক্রি শুরু হওয়ার আগেই ৯ মার্চ থেকে ফোনটি সংগ্রহ করতে পারবেন। আর দেশের বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হবে ১৮ মার্চ থেকে, যা চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

গ্যালাক্সি এস২৬ সিরিজে থাকছে তিনটি মডেল—গ্যালাক্সি এস২৬ আলট্রা, গ্যালাক্সি এস২৬ প্লাস এবং গ্যালাক্সি এস২৬। এই তিনটি মডেলের প্রতিটিতেই রয়েছে উন্নত হার্ডওয়্যার ও প্রিমিয়াম ফিচার, যা উচ্চমানের স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

এর মধ্যে গ্যালাক্সি এস২৬ আলট্রা মডেলটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট, ব্ল্যাক ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকায়। আর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায়।

অন্যদিকে গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ ব্ল্যাক রঙে পাওয়া যাবে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। গ্যালাক্সি এস২৬ মডেলের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণ কোবাল্ট ভায়োলেট ও স্কাই ব্লু রঙে পাওয়া যাবে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।

গ্রাহকদের জন্য এই সিরিজে বেশ কিছু আর্থিক সুবিধাও ঘোষণা করেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৬ আলট্রা ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকেরা মেমোরি আপগ্রেড অথবা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা পাবেন। কিস্তিতে কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়ার সুযোগ রয়েছে।

গ্যালাক্সি এস২৬ প্লাস মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক সুবিধা এবং ইএমআই ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৬ মডেলে তাৎক্ষণিকভাবে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইএমআই ব্যবস্থায় সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে সব মডেলের ক্ষেত্রেই সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত জিরো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাং দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে এ বিষয়ে অংশীদারত্ব করেছে।

এর মধ্যে সিটি ব্যাংক (শুধু অ্যামেক্স ক্রেডিট কার্ড) ন্যূনতম ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১২, ১৮ ও ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। প্রাইম ব্যাংক পিএলসি ১২ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ১২ থেকে ৩৬ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে। আর ঢাকা ব্যাংক পিএলসি ১২ বা ২৪ মাসের ইএমআই–তে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...
spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...
spot_img