Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বন্দরসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের বিভিন্ন সমুদ্র ও নদীবন্দর থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল, চাল ও গমসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ নিয়মিত বাঘাবাড়ী নৌবন্দরে আসত। তবে যমুনা নদীর বিভিন্ন অংশে নাব্যতা কমে যাওয়ায় বড় জাহাজগুলো এখন সরাসরি বন্দরে পৌঁছাতে পারছে না।

এর ফলে মাঝনদীতে বড় জাহাজ থেকে ছোট লাইটারেজ জাহাজে পণ্য স্থানান্তর করে বন্দরে আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের মুখে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বড় জাহাজ ঘাটে ভিড়তে না পারায় পণ্য পরিবহনের ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। এতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে উঠছে।

বন্দরের ইজারাদারদের অভিযোগ, শুধু নাব্যতা সংকট নয়, পর্যাপ্ত জেটি, গুদাম ও শেডের অভাবও কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আধুনিক লোডিং-আনলোডিং সুবিধা না থাকায় বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

তাদের মতে, বন্দরের কার্যক্রম কমে যাওয়ায় হাজারো শ্রমিকও কাজের সংকটে পড়েছেন। ফলে স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাঘাবাড়ী নৌবন্দরের পোর্ট অফিসার মাহাবুব আলম তায়েব জানিয়েছেন, বন্দরটির গুরুত্ব বিবেচনায় এটিকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার পাশাপাশি আধুনিকায়নের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তুতের কাজ চলছে।

অন্যদিকে সংশ্লিষ্ট সংসদ সদস্য ডা. এম এ মুহিত বলেন, উত্তরবঙ্গের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বন্দরটির উন্নয়ন জরুরি। এ লক্ষ্য সামনে রেখে ড্রেজিং ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, ১৬ জেলার সার, জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দ্রুত ড্রেজিং ও আধুনিকায়নের কাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই সকালের নাশতা থেকে...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img