Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

নাক ডাকার পেছনে কাজ করে যেসব বৈজ্ঞানিক কারণ

রাত গভীর হলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। অথচ অনেক ঘরে তখন নাক ডাকার বিকট শব্দে বিরক্তি তৈরি হয়। কখনো কখনো এই শব্দ এত তীব্র হয় যে মনে হয় কানের পাশেই কোনো যন্ত্র চলছে। আশ্চর্যের বিষয় হলো, যিনি নাক ডাকছেন তিনি নির্বিঘ্নে ঘুমিয়ে থাকেন। প্রশ্ন জাগে, এত জোরে শব্দ হলেও নিজের নাক ডাকার আওয়াজে নিজের ঘুম ভাঙে না কেন।

গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের নাক ডাকার শব্দের মাত্রা ১১০ ডেসিবেল পর্যন্ত হতে পারে, যা একটি করাতকলের শব্দের চেয়েও বেশি। তবুও অনেক সময় সেই ব্যক্তি গভীর ঘুমেই থাকেন। তবে মাঝে মাঝে নাক ডাকা ব্যক্তিও নিজের শব্দে ক্ষণিকের জন্য জেগে ওঠেন। অস্ট্রেলিয়ার সিডনি সেন্টার ফর টিএমজে অ্যান্ড স্লিপ থেরাপির চিকিৎসক মণীশ শাহের মতে, নাক ডাকার শব্দে ঘুম ভাঙে ঠিকই, কিন্তু সেই জাগরণ সাধারণত কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না।

২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, নাক ডাকা ব্যক্তিরা রাতে চার থেকে পাঁচবার জেগে ওঠার কথা মনে রাখতে পারেন। তবে যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তারা শ্বাসকষ্টের কারণে রাতে বহুবার জেগে উঠলেও সকালে উঠে তা মনে রাখতে পারেন না। এই ক্ষণিক জাগরণকে বলা হয় মাইক্রো-অ্যারোজাল। মস্তিষ্ক এসব স্বল্প সময়ের জাগরণকে স্মৃতিতে ধরে রাখে না।

মানুষের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ ফিল্টার ব্যবস্থা রয়েছে, যার নাম থ্যালামাস। এটি ঠিক করে দেয় কোন শব্দ ঘুমের মধ্যে গুরুত্ব পাবে আর কোনটি উপেক্ষিত হবে। যেমন, রাস্তার ট্রাফিকের শব্দ বা ফ্যানের আওয়াজকে থ্যালামাস সাধারণত কম গুরুত্বপূর্ণ হিসেবে ফিল্টার করে দেয়। কিন্তু কেউ নাম ধরে ডাকলে বা বিপদসংকেতের শব্দ হলে তাৎক্ষণিকভাবে মস্তিষ্ককে জাগিয়ে তোলে। নাক ডাকার শব্দও অনেক সময় এই ফিল্টারে আটকে যায়, ফলে ঘুম ভাঙে না।

এ ছাড়া মস্তিষ্কের আরেকটি ক্ষমতা হলো সেন্সরি গেটিং। মানুষ যখন নিজেই কোনো শব্দ তৈরি করে, মস্তিষ্ক আগে থেকেই সেই সংকেত সম্পর্কে জানে। যেমন নিজের সুড়সুড়িতে সাধারণত হাসি পায় না। একইভাবে অবচেতন মন বুঝতে পারে নাক ডাকার শব্দ নিজের শরীর থেকেই আসছে এবং এটি বিপজ্জনক নয়। তাই মস্তিষ্ক এই শব্দের তীব্রতা কম গুরুত্ব দেয়। এই প্রক্রিয়াকে বলা হয় করোলারি ডিসচার্জ।

চিকিৎসকদের মতে, নাক ডাকা শুধু বিরক্তিকর নয়, এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে। যুক্তরাষ্ট্রের মিশিগানের হেনরি ফোর্ড মেডিকেল সেন্টারের স্নায়ু বিশেষজ্ঞ ভার্জিনিয়া স্কিবা জানান, চিৎ হয়ে ঘুমালে শ্বাসনালির ওপর মাধ্যাকর্ষণের চাপ বাড়ে এবং বাতাস চলাচলের পথ সরু হয়ে যায়, ফলে নাক ডাকার প্রবণতা বাড়ে। পাশ ফিরে ঘুমালে এই সমস্যা কিছুটা কমতে পারে।

তীব্র নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণও হতে পারে। এই রোগে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকরা সিপ্যাপ মেশিন ব্যবহারের পরামর্শ দেন, যা শ্বাসনালি খোলা রাখতে সহায়তা করে এবং ঘুমের মান উন্নত করে।

সব মিলিয়ে বলা যায়, মস্তিষ্ক নিজের তৈরি শব্দকে তুলনামূলকভাবে উপেক্ষা করে, কিন্তু বাইরের শব্দকে দ্রুত গুরুত্ব দেয়। তাই নিজের নাক ডাকার শব্দে অনেক সময় নিজের ঘুম ভাঙে না, যদিও এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img